আন্তর্জাতিক

খাদ্যশস্য রপ্তানী সীমিত করেছে রাশিয়া

রাশিয়া খাদ্যশস্য রপ্তানি সীমিত করছে, ধান ক্ষেতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া খাদ্যশস্য রপ্তানি সীমিত করার ঘোষণা, ধান ক্ষেতের কাছাকাছি একটি ট্রাকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৩০ জুন পর্যন্ত খাদ্যশস্য রপ্তানী ২ কোটি ৫৫ লাখ টনে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে রাশিয়ায়।

ভূরাজনৈতিক অস্থিরতা, বৈরী আবহাওয়ার প্রভাব, সার সংকট, পশ্চিমা নিষেধাজ্ঞা সহ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে রাশিয়ার কৃষি খাত। এতে স্থানীয় বাজারে খাদ্যশস্যের দাম বাড়ছে পাল্লা দিয়ে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দেশটি তাদের খাদ্যশস্য রপ্তানীতে বিধিনিষেধ আরোপ করেছে। এর আওতায় আগামী ৩০ জুন পর্যন্ত খাদ্যশস্য রপ্তানী ২ কোটি ৫৫ লাখ টনে সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইউরেসিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়াকে খাদ্যপণ্যের স্থিতিশীল মজুদ নিশ্চিত করতে হবে। এজন্য যদি রপ্তানী কিছুটা কমাতে হয়, তা-ই করা হবে।

গত বছরের আগে রাশিয়া খাদ্যশস্য রপ্তানীতে শীর্ষ দেশগুলোর একটি ছিল। ২০১৭ সালে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছিল দেশটি।

বিষয়:খাদ্যশস্য রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…