চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণ সাগরে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়ার উত্তর-পশ্চিম কৃষ্ণ সাগরে একের পর এক গোলা নিক্ষেপ করে নৌ মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ২১ জুন শুক্রবার কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনে যাওয়ার জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে এই মহড়া চালিয়েছে রাশিয়া।

মহড়ায় রাশিয়া কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম অংশে যুদ্ধ প্রশিক্ষণের জন্য তৈরি লক্ষ্যবস্তুতে জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে লক্ষ্যবস্ত জাহাজটি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও যৌথ মহড়ার সময়, জাহাজ এবং ফ্লিট এভিয়েশন অস্থায়ীভাবে ন্যাভিগেশনের জন্য বন্ধ এলাকাটিকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করেছে এবং সন্দেহজনক জাহাজকে আটক করার জন্য কিছু ব্যবস্থাও নিয়েছে।

গত বুধবার রাশিয়া বলেছে, ইউক্রেনের সাথে একটি শস্য রপ্তানি চুক্তি বাতিল করার কয়েকদিন পর, কৃষ্ণ সাগরের ওপর ইউক্রেনীয় বন্দরগুলোর পথে কার্গো জাহাজগুলোকে সামরিক পণ্যবাহী হিসাবে বিবেচনা করা হতে পারে। তারা কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অংশে অনির্দিষ্ট এলাকাগুলোকে অস্থায়ীভাবে যাতায়াতের জন্য বিপজ্জনক হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও ব্ল্যাক সি শিপমেন্ট রুট স্থাপনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত করছে তারা।

কিয়েভ বলেছে, রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসা সত্ত্বেও তারা দক্ষিণ বন্দরগুলোর মাধ্যমে শস্য রপ্তানি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধকৃষ্ণ সাগরনৌ মহড়ারাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT