চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৯, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাওয়ার আগে বিশেষ ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি শি জিনপিং-কে নিজের একজন ভালো এবং পুরোনো বন্ধু বলে উল্লেখ করেছেন এবং রাশিয়া-চীন সম্পর্ককে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছেন।

মঙ্গলবার ১৯ মে ক্রেমলিনে প্রকাশিত ভিডিও বার্তার তথ্য জানিয়ে এ খবর দিয়েছে বিবিসি ফার্সি।

ভিডিও বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে একটি সত্যিকারের নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশের নিবিড় কৌশলগত অংশীদারিত্ব বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল ভূমিকা পালন করছে। পুতিন জোর দিয়ে বলেন, মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়; বরং এটি বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে কাজ করছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই চীন সফরে যাচ্ছেন পুতিন। বিশ্লেষকদের মতে, সময়গত দিক থেকে এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে বাড়তি গুরুত্ব তৈরি করেছে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের এই সফর নিয়ে মস্কো অত্যন্ত আশাবাদী। তার মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের ‘বিশেষ অংশীদারিত্ব’ আরও গভীর হবে।

প্রেসিডেন্ট হিসেবে এটি পুতিনের ২৫তম চীন সফর। ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে বেইজিংকে মস্কোর ওপর প্রভাব খাটানোর আহ্বান জানিয়ে আসছে। তবে এমন প্রেক্ষাপটে পুতিনের এই সফর রাশিয়া-চীন সম্পর্কের গভীরতা ও কৌশলগত ঘনিষ্ঠতার বার্তা বহন করছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনের প্রেসিডেন্টপুতিনের ভিডিও বার্তাবেইজিং সফরভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্টরাষ্ট্রীয় সফরশি জিনপিং
শেয়ারTweetPin1

সর্বশেষ

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT