আন্তর্জাতিক

সেনা নিহতের ঘটনায় ফোন ব্যবহারকে দায়ী করছে রাশিয়া

সেনা সদস্যরা সীমান্তে অবস্থান করছে, রাশিয়া-নেতৃত্বাধীন সংঘর্ষের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সদস্যরা সীমান্তে অবস্থান করছে, রাশিয়া-নেতৃত্বাধীন সংঘর্ষের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার দাবি নতুন বছরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮৯ জন রাশিয়ান সেনা নিহত হয়েছে। যার কারণ তারা জানিয়েছে সেনারা তাদের মোবাইল ফোন ব্যবহার করছিল।

১ জানুয়ারী মধ্যরাতের কিছু সময় পর মাকিভকাতে ভর্তির জন্য ইউক্রেন অধিকৃত দোনেৎস্ক এলাকার একটি কলেজ ভবনে আক্রমণ করে ইউক্রেন।

রাশিয়া জানিয়েছে, সৈন্যদের নিষিদ্ধ ফোনের ব্যাবহার শত্রুকে তার লক্ষ্য পূরণ করতে দিয়েছে। যদিও নিহতদের সঠিক সংখ্যা শনাক্ত জানা যায়নি তবে রাশিয়ার দাবি যুদ্ধে এটাই তাদের সর্বোচ্চ মৃতের সংখ্যা।

ইউক্রেনের দাবি হামলায় নিহত সৈন্যের সংখ্যা ৪০০ এবং আহত হয়েছে প্রায় ৩০০ জন।

রাশিয়া জানিয়েছে নববর্ষের দিন স্থানীয় সময় রাত ১ টায় ভোকেশনাল কলেজে মার্কিন নির্মিত ৬ টি হিমার্স রকেট এবং ২টি গুলি নিক্ষেপ করা হয়। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুনির নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার তদন্তে একটি কমিটি কাজ করছে। রাশিয়া আরও জানায়, ইতিমধ্যে এটি স্পষ্ট হামলায় এই পরিস্থিতির পেছনে যত না ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ দায়ি তার চাইতে বেশি রুশ সৈন্যদের নিষিদ্ধ ফোন ব্যাবহার দায়ি।

“মূলত সৈন্যদের এই অবহেলা শত্রু পক্ষকে তাদের অবস্থান শনাক্ত এবং আক্রমণের সুযোগ দিয়েছে।”

মস্কোর স্থানীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার আন্দ্রেই মেদভেদেভ বলেছেন, সেনাপতির একটি ভুল সিদ্ধান্ত সৈন্যদের এক জায়গায় রাখা এখন দোষ হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার ন্যাশনাল গার্ড সৈন্যদের পরিবারকে ৫ মিলিয়ন রুবেল যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা প্রদানের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

 

বিষয়:ইউক্রেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ক্ষেপণাস্ত্র হামলা বর্তমান অবস্থা রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…