চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে হইচই ফেলেও যুক্তরাষ্ট্রে পরিবেশক পাচ্ছে না ট্রাম্পের বায়োপিক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৪
বিনোদন
A A
একজন পুরুষ ব্যক্তি টেলিফোনে কথা বলছেন, গাড়ির ভিতরে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের জীবন নিয়ে তৈরি সিনেমা ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এবার কান চলচ্চিত্র উৎসবের আসরে প্রদর্শিত হয়েছে। সিনেমা প্রদর্শন শেষ হওয়ার পর টানা ৪ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। কিন্তু কানে হইচই ফেলে দেয়া এই সিনেমা পরিবেশক পাচ্ছে না যুক্তরাষ্ট্রে।

হুমকির কারণে প্রভাবিত হয়ে হোক বা না হোক, এখন পর্যন্ত ছবিটি না বড় কোনো স্টুডিও পেয়েছে, না কোনো লিডিং স্ট্রিমিং সার্ভিস এটি নেয়ার আগ্রহ দেখিয়েছে। বিশ্বজুড়ে বহু স্থানে সিনেমাটি পরিবেশক পেলেও যে দেশের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে লড়ছেন ট্রাম্প, সেখানেই কোনো পরিবেশক পাওয়া যায়নি এখনও।

এ বায়োপিক ১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত অর্থাৎ উচ্চাভিলাষী তরুণ ট্রাম্পকে দেখানো হয়েছে। সিনেমায় ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছিলেন সেবাস্টিয়ান স্ট্যান। আর এই সিনেমায় ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার চরিত্রে অভিনয় করলেন বুলগারিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা। ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিকের মা ইভানা।

সিনেমায় দেখানো হয় প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প। আর এতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৯৭৬ সালে ইভানার সঙ্গে ট্রাম্পের দেখা হয়। আর ২০২২ সালে ইভানার মৃত্যু হয়। ট্রাম্পের সঙ্গে ডিভোর্সের মামলা চলাকালীন ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। পরে যদিও সেই অভিযোগ তুলে নেন।

জানা যায়, ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় দেখানো হয়েছে ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে। আবার একটি দৃশ্যে দেখানো হয় চুল পড়ার জন্য লাইপোসাকশন ও সার্জারি করাচ্ছেন ট্রাম্প। সব মিলিয়ে বিতর্কে ভরপুর এই ছবি!

এই বিতর্ক সামনে আসতেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছেন। রেগে গিয়েছেন ট্রাম্পের অনুরাগীরাও। অবশ্য, পরিচালক আলি আব্বাসির বক্তব্য, কোনও সিদ্ধান্ত নেওয়া আগে দর্শক বা ট্রাম্পের ভক্তরা যাতে পুরো সিনেমাটি ভালো করে দেখে।

Reneta

সূত্র: এপিনিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পদ্য অ্যাপ্রেন্টিসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT