চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনের আগে অনলাইনজুড়ে গুজবের বন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে গুজব। এরমধ্যে রয়েছে ভোট জালিয়াতির মিথ্যা এবং বিভ্রান্তিকর অভিযোগও।

রোববার (৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভোটের সাথে সম্পৃক্ত শতশত অনিয়মের অভিযোগ অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এসব অভিযোগ ব্যক্তিগতভাবে সংগ্রহ এবং প্রোফাইল থেকে শেয়ার করা হচ্ছে। রিপাবলিকান সম্পর্কিত কিছু গ্রুপ থেকেও এগুলো শেয়ার করা হচ্ছে। এছাড়া ডেমোক্র্যাটদের গ্রুপ থেকেও কিছু সংখ্যক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এসব অভিযোগের বিপরীতে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখী হতে চাচ্ছে নির্বাচন কর্মকর্তাদের। এসব মিথ্যা, গুজবে বিশ্বাস না করতে এবং আসন্ন নির্বাচনে ভোটারদের আশ্বস্ত করতে কাজ করছেন তারা।

ছড়িয়ে পড়া এসব পোস্টের মধ্যে অধিকাংশ পোস্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে, সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে অর্থাৎ ২০২০ সালের নির্বাচনেও জয় লাভ করেছিলেন কিন্তু তিনি প্রতারিত হয়েছিলেন। আসন্ন নির্বাচন ৫ নভেম্বরেও তিনি বিজয় হয়ে প্রতারিত হবেন।

এর আগে সেপ্টেম্বরে প্রেসিডেন্টের এক বিতর্কে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, যদি নির্বাচন ‘সুষ্ঠু ও আইনগতভাবে ভালো হয়’ তবে মেনে নিবেন।

Reneta

তবে গত সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এবং এসএসআর এস একটি জরিপ প্রকাশ করে। সেখানে দেখা যায়, ৭০ শতাংশের বেশি আমেরিকান মনে করেন, নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে ফলাফল প্রত্যাখ্যান করবেন।

এই সপ্তাহে ট্রাম্প নিজেই একটি ‘কী সুইং স্টেটে’ ব্যাপক জালিয়াতির দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে জানান, পেনসিলভানিয়া প্রতারণা করছে এবং ধরা পড়ছে। তাদের এটি বড় আকারের প্রতারণা, যা এর আগে খুব কমই দেখা গেছে। কর্তৃপক্ষের কাছে প্রতারণার অভিযোগ দাখিল করুন। আইন প্রয়োগকারীকে এখনই কাজ করতে হবে।

বিভ্রান্তিকর কিছু মিথ্যা অভিযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজ বোর্ড এবং চ্যাট গ্রুপে নির্বাচনী জালিয়াতির শত শত অভিযোগ দেখেছে বিবিসির প্রতিনিধিরা। এই পোস্টগুলোর মধ্যে কয়েকটি লক্ষ লক্ষ বারও শেয়ার হয়েছে৷

পোস্টগুলো ইঙ্গিত করেছে, অ-নাগরিকদের পক্ষে ভোট দেয়া সহজ, ভোটিং মেশিন সম্পর্কে মিথ্যা দাবি করেছে এবং ব্যালট-গণনা প্রক্রিয়ায় অবিশ্বাসের বীজ বপন করেছে।

একটি ভিডিওতে দাবি করা হয়, জর্জিয়ায় সম্প্রতি আগত হাইতিয়ানরা ভোট দিচ্ছেন।

বিবিসি এই ভিডিওটি বিশ্লেষণ করে দেখেখে, এটি স্পষ্ট একটি মিথ্যা, এবং গুজব। শুক্রবার মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, ভিডিওটি ‘রাশিয়ান প্রভাবশালী অভিনেতাদের’ দ্বারা তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অন্য এক ব্যক্তি দাবি করেন যে তারা কানাডিয়ান একটি ব্যালটের ছবি পোস্ট করেছেন এবং বলেছেন, ‘আমি ভেবেছিলাম সীমান্তের ওপারে গাড়ি চালিয়ে ভোট দেব।’

বিবিসির বিশ্লেষণে এটিও একটি জাল ভিডিও হিসেবে শনাক্ত হয়েছে। এমন আরও শতশত ভিডিও, ছবি এবং পোস্ট ছড়িয়ে পড়ছে অনলাইনজুড়ে, যেগুলো সম্পূর্ণ মিথ্যা, আর এর মধ্যে ছড়ানো হচ্ছে গুজব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনজুড়ে গুজবগুজবের বন্যাযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT