চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ক্রিকেটের অগ্রগতি নিয়ে কাজ করতে চান রুমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
কোয়াব নির্বাচনে ভোট দিচ্ছেন রুমানা আহমেদ

কোয়াব নির্বাচনে ভোট দিচ্ছেন রুমানা আহমেদ

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন উপলক্ষে উৎসবমুখর ছিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিসিবির একাডেমির সামনে করা প্যান্ডেলের খানিকটা দূরেই ছিল ভিন্ন চিত্র। মানববন্ধন, দাবি আসন্ন বিসিবি নির্বাচনে ঢাকাস্থ নারী ক্লাবের কাউন্সিলরশিপ থাকতে হবে। আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও।

বিসিবিতে ঢাকা ভিত্তিক ক্লাবগুলোর জন্য ৭৬ জন কাউন্সিলর রয়েছেন। যাদের ভোটে বিসিবিতে ১২ জন পরিচালক নির্বাচিত হন। তবে মেয়েদের ক্লাবগুলোর জন্য কোনো কাউন্সিলরশিপ নেই বিসিবিতে।

কোয়াব নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন রুমানা আহমেদ। ভোট শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে বিসিবিতে নারী ক্লাবের কাউন্সিলরশিপের দাবি তোলেন এবং জানান নারী ক্রিকেটের অগ্রগতি নিয়ে তার কাজ করা লক্ষ্যের কথা।

বলেছেন, ‘এটাতো অবশ্যই, শতভাগ আমরা এটা (বিসিবিতে নারী ক্লাবের কাউন্সিলরশিপ) চাই। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা এটা মোকাবেলা করছি। ছেলেদের টিমে কাউন্সিলরশিপ আছে বিধায় ছেলেদের এতো ভেল্যু আছে। আর মেয়েদের টিমে কাউন্সিলরশিপ নেই বলে.. মানে আমরা গতবছর থেকে এটা আরও বেশি অনুধাবন করতে পেরেছি যে, মেয়েদের টিমের দিনদিন ভেল্যু কমে আসতেছে।’

‘কেউ ওইভাবে টিম করতে চাচ্ছে না, কারণ আমাদের কোনো কাউন্সিলরশিপ নেই। তাই আমরা আশা করবো যারা এখানে আন্দোলন করছে তাদের আন্দোলন সফল হোক। যদি সবগুলো টিমকে নাও দিতে পারে, এটলিস্ট ৫টা-৬টা কিংবা যে কয়টা পারুক কাউন্সিলরশিপ দিলে আমাদের নারী টিমটা আরও শক্তিশালী হবে। তাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করা সম্ভব হবে।’

ঢাকাস্থ নারী ক্লাবের কাউন্সিলরশিপের দাবিতে আন্দোলনরত নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেটের অগ্রগতি নিয়ে কাজ করার জানিয়ে রুমানা বলেন, ‘যদি আমার সুযোগ আসে আমি অবশ্যই আমার জায়গা থেকে আওয়াজ উঠাবো। এসবক্ষেত্রে আমি কখনও পিছুপা হইনি বা হবো না। আমি চাই যে বাংলাদেশের ক্রিকেটটা যে শুধু ছেলেদের ক্রিকেট, এটা না। নারীরাও এগিয়ে চলছে এবং যেন ভালোভাবে এগিয়ে চলতে পারে সেজন্য আমি সবসময় সমর্থন দিয়ে আসছি এবং দিবো। আমি চাই যে নারীদের অগ্রগতি যেন খুব দ্রুত হয়।’

Reneta

কোয়াব নেতৃত্বে আসার পেছনে থাকা লক্ষ্যের কথাও জানিয়েছেন রুমানা। বলেছেন, ‘আমি এখানে আসছি একটা লক্ষ্য নিয়ে। দীর্ঘদিন ধরে নারী ক্রিকেট টিমের সাথে রয়েছি। এদের ভোগান্তি বলেন বা ভালো কিছু বলেন, সবকিছুই কাছ থেকে দেখেছি। নারী ক্রিকেট টিমের যে সমস্যা হচ্ছে, মানে নারী ক্রিকেট নিয়ে বাংলাদেশে যে সমস্ত অসুবিধাগুলো আমরা ফেস করছি আমি অবশ্য এগুলো নিয়ে আওয়াজ তুলবো। কোয়াবের যারা সদস্য আছেন এবং প্রেসিডেন্ট পদে যারা দাঁড়িয়েছেন তারা সবাই বলেছেন, আমাদের পাশে আছেন। ক্রিকেট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ভালো কিছু করবেন। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়াবনারী ক্রিকেটবিসিবিরুমানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

জুন ১৬, ২০২৬

টি-টুয়েন্টি সিরিজের দলে যুক্ত করা হল সৌম্যকে

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT