চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো ছবি বানিয়ে ঈদ ছাড়া মুক্তি দিন: রুহেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদ এলেই ছবি মুক্তির প্রতিযোগিতায় নেমে পড়েন পরিচালক প্রযোজক থেকে শিল্পীরা। গেল কয়েক বছর ধরে এই প্রতিযোগিতা আরও বেড়েছে। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ডজন খানেক বাংলা ছবি। সেই তুলনায় সিনেমা হল থাকবে সর্বসাকুল্যে ১৫০ থেকে ১৬০টি! 

ঈদে ছবি মুক্তির এই প্রতিযোগিতার চিত্র অনেকটা মরণ কামড়ের মতো হয়ে দাঁড়িয়েছে। তাই ঈদ এলেই একসঙ্গে এতোগুলা ছবি মুক্তি দিতে পরিস্কারভাবে নিষেধ করলেন দেশের সিনেমা প্রদর্শনের সর্বাধুনিক চেইন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।

সোমবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের বলিউড ছবি ‘ক্রু’র বিশেষ প্রদর্শনী ও ইফতার আয়োজনে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব রহমান বলেন, ভালো স্টোরি টেলিং এবং সিনেমাটোগ্রাফি ভালো হলে যে কোনো সময় ছবি চলে। তাই ঈদ বাদে যদি ভালো ছবি মুক্তি দেয়া যায় ছবি চলবে।

ঈদ ছাড়া প্রচারণা করে ছবি মুক্তি দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঈদে ছবি মুক্তি দিলেই যে ভালো চলবে এর কোনো গ্যারান্টি নেই। নির্মাতা এবং প্রযোজক তাদের বলছি, ভালো ছবি বানিয়ে ঈদ ছাড়া মুক্তি দিন। এর আগে ‘হাওয়া’ ঈদ ছাড়াই খুব ভালো চলেছে। সঠিকভাবে প্রচারণা করে ঈদ ছাড়া ছবি মুক্তি দিতে হবে। কারণ মার্কেটিং ছাড়া মানুষকে না জানিয়ে ছবি ভালো ফলাফল আশা করা মুশকিল। অনেকে ভালো ছবি বানালেও মার্কেটিং করে না।

গেল বছর ঈদুল আজহায় স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দারুণ ব্যবসা করেছিল। এই দুই ছবি দুই মাস পরেও রমরমা চলেছিল। কিন্তু জানুয়ারি থেকে স্টার সিনেপ্লেক্সে আর কোনো বাংলা ছবি ভালো চলেনি।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, জানুয়ারি থেকে মার্চও শেষ হলো কিন্তু কোনো ভালো বাংলা ছবি পাইনি যেটা দর্শক দেখেছে। এখন কিন্তু বাংলা ছবির প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। সেই চাহিদা মিটাতে পারছিনা। যারা ওটিটির জন্য ছবি বানাচ্ছেন তাদের বলবো আপনারা বাক্সবন্দি না করে সবার জন্য, সিনেমা হলের জন্য ছবি বানান। তিনমাস পরে ওটিটিতে দেন। তাহলে এটা ছবির জন্য প্রোপ্রার লাইফ সার্কেল হবে।

Reneta

আসন্ন ঈদে ডজন খানেক ছবি থেকে কতগুলো ছবি চলবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিসংখ্যান অনুযায়ী যে ছবিগুলো মানুষের আগ্রহ বেশি থাকবে সেগুলো আমরা প্রদর্শন করবো। এই সময় গডজিলাসহ আরও একটি হলিউড ছবিও চলবে। ঈদে কোনো হিন্দি ভাষার ছবি চালাবো না।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান ও চট্টগ্রাম ১ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সারাদেশে আমাদের যতগুলো স্ক্রিন আছে ঈদে ৯০ শতাংশই বাংলা ছবি চলবে। ‘ন ডরাই’ এরপর সিনেপ্লেক্স প্রযোজনা করবে বলেছিল, সেদিকেও কাজ চলছে। সঠিক স্টোরি ও স্ক্রিপ্টের কাজ চলছে। একই সঙ্গে সারাদেশে সিনেপ্লেক্সের ১০০ চালুর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিনির্মাতাপরিচালকপ্রযোজকলিড বিনোদনশিল্পীসিনেপ্লেক্সস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT