চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেষ্ঠ নাট্যকার সম্মাননা পেলেন রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৬
বিনোদন
A A

সৃজনশীল লেখনী ও নাট্যচিন্তার স্বীকৃতি হিসেবে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬-এ শ্রেষ্ঠ নাট্যকার সম্মাননায় ভূষিত হয়েছেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল।

সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটন রোডের বিয়াম অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর ‘স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬’।

দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ফরিদুল ইসলাম রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, জনপ্রিয় অভিনয়শিল্পী আজিজুল হাকিম, অভিনেত্রী জিনাত হাকিমসহ সংস্কৃতি অঙ্গনের অনেক গুণী ব্যক্তিত্ব। তাদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন ফরিদুল ইসলাম রুবেল।

রুবেল বলেন, প্রতিটি স্বীকৃতিই একজন সৃষ্টিশীল মানুষের পথচলাকে আরও অর্থবহ করে তোলে। এই সম্মাননা আমার কাজের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি আমাকে আরও দায়িত্বশীলভাবে দর্শকের জন্য মানসম্মত নাটক রচনায় অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি, ভালো গল্পই মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। সেই বিশ্বাস নিয়েই সামনে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।

দীর্ঘদিন ধরে নাট্যরচনার মাধ্যমে সমসাময়িক সমাজ, পারিবারিক সম্পর্ক এবং মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প তুলে ধরছেন ফরিদুল ইসলাম রুবেল। তার লেখা একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

Reneta

অনুষ্ঠানে আরও পুরস্কার গ্রহণ করেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, আজিজুল হাকিম, নাদের চৌধুরী, সজল, শামীম জামান, আখম হাসান, অভিনেত্রী ববি হক প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ও আরিফিন রুমির প্রাণবন্ত পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদুল ইসলাম রুবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT