চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের দায়ে গ্রেপ্তার ইংলিশ তারকা ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০ বর্ষী এক নারীকে ধর্ষণের দায়ে ইংল্যান্ড জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের একজন তারকা ফুটবলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তার খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্কটল্যান্ড ইয়ার্ড গণমাধ্যমকে বলেছে, গত জুনে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

সোমবার ইংল্যান্ড সময় দিবাগত রাত ৩টার দিকে ২৯ বর্ষী ওই ফুটবলারকে নর্থ লন্ডনের বার্নেট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।

Banglabid

ছয়টি গাড়িতে করে পুলিশের একটি দল অভিযুক্ত ফুটবলারের বাড়িতে অভিযান চালায়। আইনগত কারণেই তার নাম প্রকাশ করা হচ্ছে না। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, তিনি বেশ সুপরিচিত খেলোয়াড়। কাতার বিশ্বকাপের ইংল্যান্ড দলেও তার থাকা নিশ্চিত ছিল। গ্রীষ্ম মৌসুম শুরুর আগে ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছিলেন।

গতমাসে যুক্তরাজ্যের বাইরে অবকাশ কাটানোর সময় তারকা ফুটবলারের দ্বারা ধর্ষণের শিকার হন সেই নারী, অভিযোগে বলেছেন এভাবেই। ঘটনার পর ভিকটিম একটি পাঁচ তারকা রিসোর্ট থেকে পালিয়ে পরিবারের কাছে চলে যান। যুক্তরাজ্যে ফিরে গত রোববার সন্ধ্যায় থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।

সেই নারী গোয়েন্দাদের কয়েকটি ছবি দেখান। সেগুলো দেখিয়ে দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তার অভিযোগের কয়েকঘণ্টা পরই তারকা ফুটবলারের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

Reneta

ফুটবলারের পাশাপাশি কোন ক্লাবের হয়ে তিনি খেলেন সেটিও গোপন রাখা হয়েছে। ক্লাবটির কর্তারা নাকি ঘটনার কথা জেনে বিস্ময় প্রকাশ করেছেন, খেলোয়াড়টির সতীর্থরাও বিষয়টি জেনে হতবাক। এটা ক্লাবের জন্য হাতুড়ি পেটা খাওয়ার সমান আঘাত বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগইংল্যান্ডধর্ষণলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT