চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে কাঞ্চনকে যেমন দেখলেন রোজিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
লন্ডনে কাঞ্চন ও রোজিনা একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গেল মাসের শেষ দিকে অভিনেতার ছেলে মিরাজ মইন জয় খবরটি প্রকাশ করেন। এরপর থেকেই ঢাকাই সিনেমার এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত।

সেপ্টেম্বরে ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ্যে এলেও সহ-অভিনেত্রী নায়িকা রোজিনা খবরটি আগে থেকেই জানতেন। জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার খবর!

সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি জানিয়েছেন তিনি। রোজিনা বলেন, “আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।”

Banglabid

লন্ডনে রোজিনা ও তার পরিবারের সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের সঙ্গে লন্ডনে দেখা করেছেন জানিয়ে তিনি বলেন,“সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে।”

তিনি বলেন, “অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।”

সহ-অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন, “কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।”

Reneta

লন্ডনে রোজিনা, কাঞ্চন ও অন্যরা একসঙ্গে বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি আরও বলেন, “চলচ্চিত্র অঙ্গনের অনেকে নানা কারণে সমালোচনার মুখে পড়লেও কাঞ্চন সবসময়ই ছিলেন সৎ ও ইতিবাচক ভাবনার মানুষ। হজে গেছেন, সমাজে ‘নিরাপদ সড়ক চাই’-এর মতো আন্দোলন গড়ে তুলেছেন— এসবই তার মানবিক সত্তার পরিচয়।”

প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্টে তাঁর মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

এরইমধ্যে অভিনেতার মৃত্যুর গুজবও অন্তর্জালে ছড়িয়ে যায়। অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় দেশবাসীর উদ্দেশে বলেন, “বাবা চিকিৎসাধীন আছেন, নিয়মিত চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না, বরং তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইলিয়াস কাঞ্চনতারকানায়কব্রেন টিউমাররোজিনালন্ডলন্ডনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT