চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল সমুদ্র

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:২১ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
উত্তাল সমুদ্রের মধ্যে লাল পতাকা উড়ছে, ঝড়ো বাতাসের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র সৈকত এবং বৃদ্ধি পেয়েছে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা। এছাড়া লঘুচাপের প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, এখন লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটিার বৃষ্টি রের্কড করেছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তাল সমুদ্রবঙ্গোপসাগরলঘুচাপের কারণে উত্তাল সমুদ্রসমুদ্র সৈকত উত্তাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT