রাজনীতি

জিএম কাদেরের ‘অসহযোগিতায়’ নির্বাচনে না আসার ঘোষণা দিলেন রওশন

রওশন এরশাদের আসনে অন্য প্রার্থী দিলেন জিএম কাদের-চুন্নু

রওশন এরশাদ নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রওশন এরশাদ নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন, তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনোনয়ন জমার একদিন বাকি থাকলেও এখনও ফরম নেননি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছেন তিনি নিজেই।

বুধবার ২৯ নভেম্বর রাতে গুলশানের নিজ বাসভবনে অনুসারীদের নিয়ে এ বৈঠকে বসেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিলেও দলের চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায় পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি। এ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ নেওয়া সম্ভব নয়।

এছাড়াও রওশন এরশাদের ময়মনসিহং-৪ আসনে দলীয় নেতা আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। রওশন এরশাদ মনোনয়ন না নেওয়ায় আজ রাত সাড়ে ৯টার দিকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বিষয়:বেগম রওশন এরশাদ মনোনয়ন ফরম নেননি রওশন এরশাদ রওশন এরশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…