চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ইউনাইটেড ছাড়তে চাওয়ার খবর স্রেফ ‘অনুমান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অনেকবার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়’। কিন্তু সপ্তাহখানেক আগেও ঢালাওভাবে আসছিল ভিন্ন খবর—ক্লাব ছাড়তে চান পর্তুগিজ সুপারস্টার। দলবদলের সেই সব সংবাদকে এখন স্রেফ ‘অনুমান’ বলে চালিয়ে দিয়েছেন ইউনাইটেড কোচ।

রোনালদোর ক্লাবে থেকে যাওয়া যখন বিশ্ব ফুটবলে মেঘ জমাচ্ছিল, ঠিক তখনই ইউরোপের নামীদামী ক্লাবগুলোতে ধর্না দিচ্ছিলেন সিআরসেভেনের এজেন্ট হোর্হে মেন্ডিজ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে বায়ার্ন মিউনিখ ও পিএসজি সরাসরি দলে না নেওয়ার কথা জানালেও চেলসি টানতে চেয়েছিল। ব্লুজদের কোচের কারণে শেষ পর্যন্ত সেটিও ভেস্তে গেছে।

প্রাক-মৌসুমের সূচিতে থাকা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ইউনাইটেডের সঙ্গে যাননি রোনালদো। তারকা ফরোয়ার্ডের দল ছাড়ার খবরটি তখন প্রতিষ্ঠাও পেয়েছিল। ইংলিশ মিডিয়া জানিয়েছিল, কোচ টেন হাগও পছন্দ করেন না তাকে। গ্রীষ্মকালীন দলবদলে সংবাদ মাধ্যমে খবরের জোগান দেওয়া রোনালদো সব ছাপিয়ে ফিরেছেন ইউনাইটেডের জার্সিতেই।

চলতি মৌসুমে রোনালদোকে এখনও মাঠে নামাননি এরিক টেন হাগ।

 

শুক্রবার ইউনাইটেড বস জানালেন, রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে থেকে যাওয়ার নিশ্চয়তা তিনি আগেই পেয়েছিলেন। এমনকি সংবাদ মাধ্যমে আসা খবরগুলোকে তার কাছে অনুমান অর্থাৎ গুজব বলেই মনে হচ্ছে, ‘এটা স্রেফ অনুমান। রোনালদো যেটা বলেছিলেন সেটা ছেড়ে যাওয়ার কথা ছিল না।’

মৌসুমের শুরুতে ইংলিশ মিডিয়া জানিয়েছিল, টেন হাগের পরিকল্পনায় নেই রোনালদো। সেই বিষয়টিও খোলাশা করেছেন ডাচ কোচ, ‘প্রতিটা সংবাদ সম্মেলনে আমরা নিশ্চিত করছি—আমার পরিকল্পনায় রোনালদো আছেন। আমরা তাকে নিয়ে এবং তাকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন হাগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেতন বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

পরবর্তী

মানিকগঞ্জে বিনম্র শ্রদ্ধায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

পরবর্তী

মানিকগঞ্জে বিনম্র শ্রদ্ধায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের রূপরেখা তৈরি: আইনমন্ত্রী

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT