চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৈপুণ্যের রাতে রোনালদোর নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গোল করেছেন দুটি, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি। যার মধ্যে এই বয়সে এসেও চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোলও আছে। পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের গোল উৎসবের রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাপ্তি এখানেই শেষ নয়। গড়েছেন নতুন এক রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার এখন সিআর সেভেন।

পোর্তোয় শুক্রবার রাতে নেশনস লিগে গ্রুপপর্বের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে রবের্তো মার্টিনেজের শিষ্যরা। রোনালদোর প্রথম গোলটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মতো এক বাইসাইকেল কিকে। অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেজ ও পেদ্রো নেতো।

আন্তর্জাতিক ফুটবলে অনেকদিন ধরেই সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। ৯১০ গোল করে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগোচ্ছেন মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারও হয়ে গেলেন। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের সঙ্গে জয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৩২তম জয় পেয়ে গেছেন ৩৯ বর্ষী রোনালদো।

রোনালদো পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদে এক সময়ের সতীর্থ সার্জিও রামোসকে। রামাস স্পেন জার্সিতে ১৩১ ম্যাচ জিতেছেন। দুজনের পেছনে ১২১ জয় নিয়ে তৃতীয় তাদের আরেক সতীর্থ স্পেনিয়ার্ড গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেশনস লিগপর্তুগালপোল্যান্ডরামোসরোনালদোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT