চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচের নিষেধাজ্ঞায় রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী। তবে জয়ের রাতেও অস্বস্তি পর্তুগাল শিবিরে। প্রতিপক্ষের গোলরক্ষকের চোয়ালে বুট দিয়ে আঘাত করায় হলুদ কার্ড দেখেন রোনালদো। তাতে পরের ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন ৩৮ বর্ষী এই তারকা ফুটবলার।

স্লোভাকিয়ার বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে ৬২ মিনিটে ডান প্রান্ত থেকে আসা বলটি সুবিধা মতোই পেয়েছিলেন রোনালদো। তবে প্রথম শটটি ঠিকভাবে নিতে ব্যর্থ হন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। এরপর এগিয়ে গিয়ে চেয়েছিলেন স্লাইড করে বল জালে পাঠাতে। তখন বলের সঙ্গে সংযোগ ঘটাতে পারেননি তিনি, সেই সময় রোনালদোর বুটের আঘাত লাগে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে।

এই ঘটনায় রেফারি হলুদ কার্ড দেখান সিআর সেভেনকে। তবে পর্তুগালের জার্সিতে সর্বশেষ ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন এই মহাতারকা। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৮৩ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেয়া রোনালদো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেন, ‘কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ একটি জয় এসেছে। আমরা এখনো অপরাজেয়। এগিয়ে চলো পর্তুগাল।’

স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘জে’ এর শীর্ষে রয়েছে পর্তুগাল। ৫ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে রোনালদো বাহিনী। অন্যদিকে পর্তুগালের কাছে হারলেও লুক্সেমবার্গের সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে স্লোভাকিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাইপর্বপর্তুগালফের্নান্দেসরোনালদোলিড স্পোর্টসস্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি হলেও গরমের দাপট থাকবে অন্তত এক সপ্তাহ

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জুন ৫, ২০২৬

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সোনালি মুরগি

জুন ৫, ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT