‘আমি রেকর্ড ভাঙি না, এগুলো আমাকে তাড়া করে’
৯০০ গোলের পর রোনালদো

ক্রিকেটাররা মাঠে খেলায় জয় উদযাপন করছে, হাসি ও উল্লাসে ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
৯০০ গোলের কীর্তি গড়ে ক্রিস্টিয়ানো রোনালদো উচ্ছ্বসিত। তার ইতিহাস গড়া ম্যাচে উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পর্তুগাল। অর্জনের পর মহাতারকা বলেছেন, রেকর্ড আমাকে তাড়া করে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা বলেছেন, ‘৯০০ গোলের রেকর্ড অন্য আরেকটা মাইলফলকের মতো। কিন্তু শুধু আমিই জানি প্রতিদিন কী পরিমাণ পরিশ্রম করলে ৯০০ গোল করা যায়। এটি আমার ক্যারিয়ারের অনন্য অসাধারণ মাইলফলক।’
‘আমি রেকর্ড ভাঙি না, এগুলো আমাকে তাড়া করে।’ বছরের পর বছর শৃঙ্খলা, একনিষ্ঠতা এবং দৃঢ় সংকল্প থাকার কারণে সাফল্য এসেছে, মনে করিয়ে দিয়েছেন সিআর সেভেন।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল। ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন আরও ৭৬৯টি। বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল রয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১ ও স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল আছে তার।






