চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতেই খুশি রোনালদো, কিন্তু…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের লিগ ছেড়ে সৌদি প্রো লিগের দল আল নাসেরে যোগ দেয়ার দুবছর পূর্ণ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে পর্তুগিজ মহাতারকার। তবে এখনই ক্লাবটি না ছাড়ার ইঙ্গিত তার, দলটির হয়ে জিততে চান আরও শিরোপা।

কদিন আগে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০২৪ সালের সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে সৌদি ক্লাবে যোগ দিয়ে এপর্যন্ত ৮৩ ম্যাচে ৭৪ গোল করেছেন সিআর সেভেন।

আল নাসেরে যোগ দেয়ার পর ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জেতেন রোনালদো। গত মৌসুমে দলটি খুব বেশি সুবিধা করতে না পারলেও পুরো মৌসুমে সৌদি প্রো লিগের রেকর্ড ৩৫ গোল করেন পাঁচবারের ব্যালন ডি অ’রজয়ী।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা দিতে চলা রোনালদো লিগের ইন-হাউস মিডিয়া চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন, ‘এখানে আমি খুশি এবং আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা একটি নতুন জীবন শুরু করেছি। জীবন সুন্দর, ফুটবল সুন্দর।’

‘ব্যক্তিগত এবং দলগতভাবে আমরা ভালো খেলছি এবং উন্নতি করছি। আমার জন্য এটা সম্মানের বিষয় যে লিগে নতুন নতুন তারকা খেলোয়াড় আসেছে, লিগও সমৃদ্ধি পাচ্ছে, আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আগামী ৫-১০ বছরে আশা করি এই লিগ অনেকদূর এগিয়ে যাবে।’

‘যখন শিরোপা জিতবেন তখন জিনিসগুলো অনেকবেশি সহজ হয়ে যায়। এখানে প্রথম বছর প্রথম ট্রফি জেতার বিশেষত্ব ছিল অসাধারণ। আমি আরও চাই। আল নাসেরকে শিরোপা জেতাতে নিজের সেরাটা দিয়ে সাহায্য করতে থাকব। আমার বিশ্বাস, এই বছরটি আল নাসেরের জন্য দারুণ কিছু হতে চলেছে।’

Reneta

আল নাসেরের হয়ে স্বপ্ন নিয়ে রোনালদো বলেছেন, ‘এখানে আল হিলাল এবং আল ইত্তিহাদের মতো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন, কিন্তু আমরা এখনও সেটি করে চলেছি, লড়াই করছি। ফুটবল এমনই, ভালো মুহূর্ত-খারাপ মুহূর্ত আছে, কিন্তু আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেশাদার হওয়া।’

‘কঠোর চাপ নিতে আমি প্রস্তুত, ক্লাবকে সম্মান করা এবং চুক্তিকে সম্মান করতে হবে। বিশ্বাস রাখতে হবে জিনিসগুলো পরিবর্তন হবে, আল নাসেরের জন্য শিরোপা জিততে হবে। (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগ এমন একটি জিনিস যা আমি ক্লাবের হয়ে জিততে চাই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাপ সামাল দিয়ে পেশাদার হওয়া।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT