চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরের দৌড়ে মেসি-হালান্ড-এমবাপের সাথে যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি, হালান্ড ও এমবাপে ব্যালন ডি’অর প্রতিযোগিতায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্মানজনক পুরস্কারের জন্য শুরুতে ৩০ জনের নাম বাছাই করা হয়েছে। অবধারিতভাবে আছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড ও কাইলিয়ান এমবাপে। ৩০ অক্টোবর প্যারিসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সংক্ষিপ্ত তালিকা থেকে গত বছর বাদ পড়েছিলেন মেসি। এবছর আবারো জায়গা পেলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে এখন তিনি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক এলএম টেন গত ফেব্রুয়ারিতে ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেছিলেন।

সৌদি আরবে আল নাসেরের হয়ে খেলা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৩ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমাররের নামও এবার নেই।

Banglabid

মনোনীতদের মধ্যে হালান্ড ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির শক্ত প্রতিদ্বন্দ্বী। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। ক্লাবের প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২৩ বর্ষী তারকা প্রিমিয়ার লিগে অভিষিক্ত হয়েই রেকর্ড ৩৬ গোল করেছেন।

কাতার বিশ্বকাপে সর্বাধিক ৮ গোল করে গোল্ডেন বুট জয়ী এমবাপেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপের ফাইনালে পেয়েছিলেন হ্যাটট্রিক। পিএসজির জার্সিতে লিগ ওয়ানসহ জিতেছেন মোট ২৯টি ট্রফি।

ম্যানচেস্টার সিটি এবং আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার মনোনীত তালিকায় প্রাধান্য পেয়েছেন। গত মৌসুমে ট্রেবল জেতা সিটির সাতজন খেলোয়াড় তালিকায় আছেন। বিশ্বকাপজয়ী চার আর্জেন্টাইন ফুটবলারের নামও রয়েছে তালিকায়।

Reneta

ব্যালন ডি’অরের বাছাই তালিকা

আন্দ্রে ওনানা (ম্যানচেস্টার ইউনাইটেড/ক্যামেরুন)
জোসকো গ্যাভারদিওল (ম্যানচেস্টার সিটি/ক্রোয়েশিয়া)
করিম বেনজেমা (আল ইত্তিহাদ)
জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ/জার্মানি)
মোহাম্মেদ সালাহ (লিভারপুল/মিশর)
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড)
বুকায়ো সাকা (আর্সেনাল/ইংল্যান্ড)
রান্ডাল কোলো মুয়ানি (পিএসজি/ফ্রান্স)
কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)
বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)
খভিচা কভারতসখেলিয়া (নাপোলি/জর্জিয়া)
রুবেন ডিয়াজ (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল)
নিকোলো বারেল্লা (ইন্টার মিলান/ইতালি)
আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
ইয়াসিন বোনো (আল হিলাল/মরক্কো)
মার্টিন ওডেগার্ড (আর্সেনাল/নরওয়ে)
জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি/আর্জেন্টিনা)
ইলকাই গুন্ডোয়ান (বার্সেলোনা/জার্মানি)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)
লিওনেল মেসি (ইন্টার মিয়ামি/আর্জেন্টিনা)
রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)
লৌতারো মার্টিনেজ (ইন্টার মিলান/আর্জেন্টিনা)
অ্যান্টনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স)
রবার্ট লেভান্ডোভস্কি (বার্সেলোনা/পোল্যান্ড)
কাইলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স)
কিম মিন-জায়ে (নাপোলি/সাউথ কোরিয়া)
ভিক্টর ওসিমেন (নাপোলি/নাইজেরিয়া)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেমনোনয়নমেসিরোনালদোলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT