ফুটবল

রোনালদোকে দেখেই চিৎকার ‘মেসি সেরা’

রোনালদো ও মেসি ফুটবল তারকার ছবি, প্রতিযোগিতামূলক ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে রোনালদো ও মেসি ফুটবল তারকার ছবি, উজ্জ্বল আলোতে ক্যামেরার ক্যাপচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমার্ধের খেলা শেষে টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পথে সামনে থেকে এগিয়ে আসা এক খুদে দর্শক পর্তুগীজ মহাতারকাকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বসেন, ‘মেসি সেরা।’

সৌদি প্রো লিগের দল আল বাতেনের সঙ্গে আল নাসেরের প্রথমার্ধের খেলা শেষে ‘মেসি সর্বকারের সেরা’ এমন মন্তব্য শুনতে হয়েছে মহাতারকাকে। প্রথমার্ধে ১-০তে এগিয়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের।

ওই দর্শকের এমন কথা শুনে রোনালদো অবশ্য কোন প্রতিক্রিয়া দেখাননি। তাকে স্বাভাবিকভাবে হেঁটে ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায়। ম্যাচে ৩-১ গোলের জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আল নাসের।

ফেব্রুয়ারিতে আল-নাসেরের হয়ে ৪ ম্যাচে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন। সৌদি প্রো লিগে ফেব্রুয়ারির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতেছেন ৩৮ বর্ষী মহাতারকা। অন্যদিকে, ৩৬ বছর পর কাতার বিশ্বকাপ জিতে মেসি নিজেকে অমরত্বের পথে নিয়ে গেছেন!

বিষয়:আর্জেন্টিনা আল-নাসের কাতার বিশ্বকাপ-2022 ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…