চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০০ ক্লাব গোলে রোনালদোই প্রথম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের মাস তিনেক পেরিয়ে লিগে একটি গোলও নেই নামের পাশে। চলতি মৌসুমে তিনি মাত্র একটি গোল করেছেন, সেটি আবার ইউরোপা লিগে। প্রিমিয়ার লিগে গোল করবেন কী, কোচ টেন হাগ যে ক্রিস্টিয়ানো রোনালদোকে একাদশেই রাখছেন না! সুযোগ পেয়ে সেই খরা কাটিয়েছেন সিআর সেভেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে দারুণ জয় এনে দেয়ার পাশাপাশি নাম লিখিয়েছেন ৭০০ ক্লাব গোলে।

হরেক রেকর্ড আর অর্জনে ঠাঁসা ক্যারিয়ারে অনন্য আরেকটি মাইলফলকেই নাম তুললেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি হল পর্তুগিজ মহাতারকা।

ম্যাচে ১-১ গোলে সমতা চলছিল, ঘড়ির কাটায় ৪৪ মিনিটের খেলা এগোচ্ছে, কাসেমিরোর থেকে বল পেয়ে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন রোনালদো। রোববার রাতে এভারটনের বিপক্ষে লিগ ম্যাচটি ইউনাইটেড জিতেছে ২-১ গোলে।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম গোল রোনালদোর, তাতেই এত বড় অর্জন ছোঁয়া। বলে রাখা যায়, এদিনও শুরুর একাদশে সুযোগ পাননি, মাঠে এসেছেন ২৯ মিনিটে বদলি হিসেবে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ১০ ম্যাচে দ্বিতীয় গোল হল তার, খানিকটা অপেক্ষারও শেষ বলা যায় ৩৭ বর্ষী মহাতারকার।

রোনালদো এই ৭০০ ক্লাব গোলে পা রাখলেন ৯৪৫ ম্যাচে। পরের স্থানটি লিওনেল মেসির, ৬৯১ গোল নিয়ে দুইয়ে পিএসজির আর্জেন্টাইন মহাতারকা।

দুই দশকের বেশি সময় লাগল রোনালদোর, সাতশতে পৌঁছাতে। নিজ দেশের ক্লাব স্পোর্টিং লিসবনে (৫ গোল) শুরু, ইউনাইটেডে এসে সাতশ। মাঝে রিয়াল মাদ্রিদে (৪৫০) করে এসেছেন সাড়ে চারশো গোল, জুভেন্টাসে শখানেক (১০১), আর ইউনাইটেডে (১৪৪) দুদফার যাত্রায় গোলসংখ্যা নিয়ে গেছেন দেড়শর কাছে।

Reneta

গুডিসন পার্কে ম্যাচের পঞ্চম মিনিটে লোবির গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। ১৫ মিনিটে অ্যান্টনের গোলে সমতা টানে অতিথিরা। চোট নিয়ে মাঠ ছাড়া মার্শিয়ালের বদলি হিসেবে নেমে বিরতির আগে আগে রোনালদোর সেই গোল হয়ে ওঠ জয়ের পাথেয়। ৮১ মিনিটে রাশফোর্ডের একটি গোল অবশ্য ভিএআরে বাতিল হয়েছে। তাতে জয় আটকায়নি।

যে জয় প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে তুলে দিয়েছে ইউনাইটেডকে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি, ২০ পয়েন্টে তিনে টটেনহ্যাম ও ৮ ম্যাচে ১৬ পয়েন্টের চেলসি আছে টেবিলের চারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনাইটেডজুভেন্টাসটেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টাররিয়ালরোনালদোলিড স্পোর্টসলিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT