চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেলের সঙ্গে প্রেম, বিয়ের হালি পূরণের পথে রোনাল্ডো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও আবারও বিয়ে করতে চলেছেন। ২০০২ বিশ্বকাপ ও গোল্ডেন বুটজয়ী দ্য ফেনোমেনন চতুর্থবারের মতো বিয়ের খবর দিয়ে শিরোনামে উঠে এলেন। সঙ্গিনী একজন মডেল ও ব্যবসায়ী।

সেলিনা লকসের সঙ্গে সেরে ফেলেছেন আংটি বদলও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোনাল্ডোর সঙ্গে তোলা ছবি পোস্ট করে লকস লিখেছেন, ‘হ্যাঁ! তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ রোনাল্ডো প্রতি উত্তরে লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ২০১৫ সাল থেকে লকসের সঙ্গে প্রেম করছেন। ইনস্টাগ্রামে দুজনকেই সাদা পোশাকে আলিঙ্গন করা অবস্থায় ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে। রোনাল্ডোর বুকে রাখা লকসের ডান হাতে দেখা ছিল ৪৬ বর্ষী সাবেক তারকার দেয়া আংটি। আরেকটি ছবিতে দুজনকে ঠোঁটে চুমু দিতে দেখা যায়।

Banglabid

ছবি ভাইরাল হতে বেশি সময়ও লাগেনি। মন্তব্যের ঘরে ঢল নেমেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রোনাল্ডো-লকস জুটি পাচ্ছেন অভিনন্দন বার্তা। আংটি বদলের খবর দিলেও দুজনের কেউই বিয়ের দিনক্ষণ ঘোষণা করেননি।

প্রেমের সম্পর্কে জড়ানো এবং একাধিক বিয়ে নিয়ে রোনাল্ডো আগেও খবরে এসেছেন। ১৯৯৯ সালে ব্রাজিলিয়ান নারী ফুটবলার মিলেনে ডমিঙ্গুইয়েজকে বিয়ে করেছিলেন। ২০০০ সালে তাদের রোনাল্ড নামের পুত্র সন্তান পৃথিবীতে আসে। তার তিন বছর পর সেই সংসার ভেঙে যায়।

Reneta

২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল ড্যানিয়েল সিকারেল্লিকে বিয়ে করেছিলেন রোনালদো। ৭ লাখ ইউরো খরচে হওয়া বিয়ের পর সংসার টিকেছিল মাত্র তিন মাস। পরে মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন রোনাল্ডো।

সুপারমডেল রাইকা অলিভেইরার সঙ্গে অল্পকিছু সময় ডেট করেছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা, এমন খবর আসে। পরে ২০০৭ সালের জানুয়ারিতে স্নাতক ছাত্রী মারিয়া বিট্রিজ অ্যান্টনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০০৮ সালে তারা বিয়ে করেন। ২০০৪ সালের ডিসেম্বরে তাদের ঘরে মারিয়া সোফিয়া নামের কন্যা সন্তানের আগমন ঘটে। বর্তমানে মারিয়া সাও পাওলোতে একটি পেন্টহাউসে বসবাস করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়েরোনাল্ডোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT