চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ইউনাইটেডে রাখতে ছুটে এসেছেন ফার্গুসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে শেষবারের মতো আলোচনা সারতে এখন ক্যারিংটনে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে ছুটে এসেছেন ক্লাবটির সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ইংলিশ গণমাধ্যমে খবর, দলবদল করতে মরিয়া রোনালদোকে ইউনাইটেডে ধরে রাখতে তার প্রিয় কোচকে ডেকে এনেছে ইংলিশ ক্লাবটি।

ইউনাইটেডের বর্ণীল ইতিহাসে সন্দেহাতীতভাবে সর্বকালের সেরা কোচ স্যার ফার্গুসন। প্রথম মেয়াদে তার আমন্ত্রণেই স্পোর্টিং লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন রোনালদো। ফার্গুসনের অধীনে ছয় বছরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সিআর সেভেন। ইংলিশ এ কোচের প্রতি বিভিন্ন সময় কৃতজ্ঞতা প্রকাশে কমতি রাখেননি পর্তুগিজ মহাতারকা। ফার্গুসনকে জীবনের সেরা কোচ আখ্যা দিয়েছেন, বলেছেন তিনি বাবার মতো।

দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে রোনালদোর আসার পেছনেও কড়া নেড়েছেন ফার্গুসন। তাই প্রিয় কোচকে দিয়ে তাকে ওল্ড ট্রাফোর্ডে থেকে যেতে রাজি করানোর চেষ্টা রেড ডেভিলদের।

আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ইউনাইটেড ছাড়তে চান রোনালদো, কিন্তু রেড ডেভিলরা তাকে যেতে দিতে নারাজ। ৩৭ বর্ষী পর্তুগিজ মহাতারকা সে বিষয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করতেই এসেছেন ইংল্যান্ডে।

পারিবারিক কারণে থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে যাননি রোনালদো। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এখনও কাজ করেননি।

গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়। খেলতে হবে ইউরোপায়। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে খেলা চালিয়ে যাওয়ার জন্য একটি স্থায়ী ট্রান্সফার চাইছেন।

Reneta

ইউনাইটেড অবশ্য তাদের আগের অবস্থানে অনড়। তাদের সাফ কথা- রোনালদো বিক্রির জন্য নয় এবং তিনি ২০২২-২৩ মৌসুমের ক্যাম্পেইনে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ থাকবেন।

রেড ডেভিলরা যে রোনালদোকে রাখার জন্য মরিয়া, মুখোমুখি আলোচনায় সেটি বোঝানোর চেষ্টা করবেন কোচ টেন হাগ। যেখানে সাহায্য করবেন ফার্গুসন।

অন্যদিকে, বার্সেলোনা থেকে ধারে আনা অ্যান্তনিও গ্রিজম্যানকে ছেড়ে দিতে চাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রেঞ্চম্যানকে ন্যু ক্যাম্পে একটু আগেভাগে ফিরিয়ে দিয়ে মূলত টাকা জমাতে চাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রোজা ব্লাঙ্কোসদের লক্ষ্য ম্যানচেস্টার থেকে রোনালদোকে ফের স্পেনে আনা।

শেষ পর্যন্ত রোনালদোকে ছাড়তে বাধ্য হতে হলে কেবল আসছে মৌসুমের জন্য সিআর সেভেনকে যেতে দেবে ইউনাইটেড। এক মৌসুমের জন্য তাকে ধারে ছাড়তে রাজি হবে ক্লাবটি, আসছে এমন খবরও। বর্তমান চুক্তিতে আরও ১২ মাস ওল্ড ট্রাফোর্ডে থাকার কথা রোনালদোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোইউনাইটেডফার্গুসনবার্সেলোনারোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT