চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি রোনালদোর জুতার ফিতে বাঁধারও যোগ্য নই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৬, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ষষ্ঠ অবস্থানে থেকে প্রিমিয়ার লিগের সদ্যগত মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শেষ পর্যন্ত রেড ডেভিলদের কোচিংয়ের দায়িত্বে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ রালফ র‌্যাঙ্গনিক। নতুন মৌসুমে নতুন কোচ হিসেবে যোগ দিচ্ছেন এরিক টেন হাগ। তাকে একটি পরামর্শ দিলেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারেগার।

আসছে মৌসুমের আগে যেকোনো মূল্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঁচে দেয়া উচিত এরিকের, এমন মত ক্যারেগারের। মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

‘অনুমিত হোক বা না হোক, রোনালদোকে যেকোনো মূল্যে বেঁচে দেয়া উচিত এরিকের। পুরো মৌসুমজুড়েই বলেছি, রোনালদোকে দলে টানা ঠিক হয়নি। তাকে অসম্মান করতে কথাগুলো বলছি না। রোনালদো সর্বকালের সেরাদের একজন। তিনি আমারা চেয়ে ১০ গুণ ভালো খেলোয়াড়। আমি তার জুতার ফিতে বাঁধারও যোগ্য নই।’

‘রোনালদো কখনোই এতো বাজে দলে খেলেননি। তিনি সবসময়ই দুর্দান্ত সব দলের হয়ে খেলেছেন। সেসব দলে চালকের আসনে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছেন। যখন একটি দুর্দান্ত দলের খেলেন, তখন এই ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখা হয়।’

‘যখন একটি দুর্বল দলের হয়ে খেলছেন, তখন এই ব্যাপারটি ক্ষতিকর। আমি মনে করি এই মৌসুমটা এ কারণেই খারাপ গেছে ইউনাইটেডের। পরের মৌসুমেও ইউনাইটেড ৩৮ বছরের একজন ফুটবলারকে নিয়ে মাঠে নামতে পারে না। এটা তাদের জন্যই ক্ষতিকর।’

রেড ডেভিলদের হয়ে প্রত্যাবর্তনের পরে এটি ছিল রোনালদোর প্রথম মৌসুম। পুরনো ক্লাবে ফিরে প্রথম মৌসুমে হয়েছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। তবুও দলের অপ্রত্যাশিত ব্যর্থতার জন্য অনেকে দায়ী করছেন সিআর সেভেনকেই। সেই আগুনেই ঘি ঢাললেন ক্যারেগার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনাইটেডইংলিশ প্রিমিয়ার লিগটেন হাগরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, মুখোমুখি অবস্থান

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

এপ্রিল ২৩, ২০২৬
Screenshot

বাড়ি চুক্তি না করে হজযাত্রী প্রেরণ, সাইদ ট্রাভেলসকে কারণ দর্শানোর নোটিশ

এপ্রিল ২৩, ২০২৬

‘মোস্তাফিজের অর্জন কেউ ভুলতে পারবে না’

এপ্রিল ২৩, ২০২৬

জ্বালানী সংকট নিরসনে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT