চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরুশিয়া ডর্টমুন্ডে যেতে আগ্রহী রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সম্প্রতি ওল্ড ট্রাফোর্ড থেকে নিজের সম্ভাব্য বিদায় নিয়ে তৈরি হওয়া জল্পনাকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অবস্থা দৃষ্টে ধারণা করা হচ্ছে, ৩৭ বর্ষী ফুটবলার এই গ্রীষ্মে রেড ডেভিলদের ডেরা ত্যাগ করবেন।

জার্মানির এক পত্রিকা এক বিস্ফোরক খবর প্রকাশ করেছে। পত্রিকাটি দাবি করেছে, এজেন্ট জর্জ মেন্ডেসকে নাকি বরুশিয়া ডর্টমুন্ডে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন সিআর সেভেন।

বহু নাটকীয়তার পর এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তার ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়া নিয়ে প্রকাশিত খবর নিয়ে জল কম ঘোলা হয়নি।

জানা গেছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের চারটি প্রধান লিগের প্রতিটিতে একটি ঘরোয়া শিরোপা জেতার দিকে নজর দিয়েছেন।

ডর্টমুন্ডের পক্ষ থেকেও নাকি রোনালদোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বুন্দেস লিগার ক্লাবটি রেড ডেভিলদের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করবে কি না, তা বিবেচনা করছে।

ডর্টমুন্ডের স্ট্রাইকার সেবাস্তিয়েন হলারের শরীরে টেস্টিকুলার টিউমার ধরা পড়ায় তাকে বেশ কয়েক মাসের জন্য দলে পাওয়া যাবে না। দলটির কোচ এডিন টেরজিক তার স্কোয়াডের জন্য তাই অন্য স্ট্রাইকার খুঁজছেন। এমন সময়ে রোনালদোর ডর্টমুন্ডে খেলতে চাওয়ার আগ্রহের খবর সামনে এসেছে। খবর সত্যি হলে, সুযোগটি জার্মান ক্লাবটি হয়তো হাতছাড়া করবে না।

Reneta

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করায় রেড ডেভিলরা এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না। তবে ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকার কারণেই পর্তুগিজ মহাতারকা মূলত ডর্টমুন্ডে যেতে চাইছেন।

রোনালদোর ইউনাইটেড ছাড়তে চাওয়ার খবর স্রেফ অনুমান বলেই দাবি করে আসছেন দলটির কোচ এরিক টেন হাগ। তার দাবি কতটা সত্যি, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বায়ার্ন মিউনিখে ক্রিস্টিয়ানো রোনালদো যেতে পারেন বলে খবর বেরিয়েছিল। এরপর পিএসজি, চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদের নামও আলোচনায় উঠে আসে।যদিও ক্লাবগুলোর পক্ষ থেকে তাকে দলে টানা হবে না বলে জানিয়ে দেয়া হয়।

এরপর ছুটি কাটিয়ে ইংল্যান্ডে ফিরে ইউনাইটেডে থাকার ঘোষণা দিয়েছিলের পর্তুগিজ তারকা। এবার সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে গিয়ে জার্মানি পাড়ি দেবেন কি না, তা বলবে কেবল সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরুশিয়া ডর্টমুন্ডম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাসেমিরোকে ৬৮৫ কোটি টাকায় দলে টানার পথে ইউনাইটেড

পরবর্তী

জ্বালানি রপ্তানি আয় বাড়তে পারে রাশিয়ার

পরবর্তী

জ্বালানি রপ্তানি আয় বাড়তে পারে রাশিয়ার

অনাবৃষ্টি ও তেল-সারের দাম বাড়ায় আমন আবাদ ব্যাহত

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT