ফুটবল

শেষ মুহূর্তের চমকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আল নাসের

বিজয়ী ফুটবল খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে শেষ দুই ম্যাচ হেরে শাবাব আল আহলির বিপক্ষে কিছুটা চাপ নিয়ে মাঠে নেমেছিল আল নাসের। ম্যাচে ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটের চমকে জয় তুলে নেয় সৌদি ক্লাবটি। তাতে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। 

আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে মঙ্গলবার রাতে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে রোনালদো বাহিনী। আল নাসেরের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় মিডফিল্ডার তালিসকা। এছাড়াও গোল করেছেন সুলতান আল ঘানাম ও মার্সেলো ব্রোজোভিচ।

শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসের। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা যোগ করা সময়ের মধ্যে আরও তিন গোল করে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে জায়গা করে নেয় সৌদি প্রো লিগের ক্লাবটি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘কঠিন খেলা, কিন্তু গুরুত্বপূর্ণ জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন। সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। কখনোই হাল ছাড়া যাবে না।’

বিষয়:আল-আহলি আল-নাসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…