ফুটবল

হ্যাটট্রিকের পর ‘বিশেষ রাত’ উদযাপন রোনালদোর

রোনালদো ও অন্য খেলোয়াড়ের সঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে রোনালদো ও অন্য খেলোয়াড়রা উল্লাস করছে, ম্যাচের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে দামাককে হারিয়ে শীর্ষে উঠেছে আল নাসের। দামাকের বিপক্ষে হ্যাটট্রিক করে জয়ে  সবচেয়ে বড় অবদান রেখেছেন পর্তিগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জয়ের পর একটি ‘বিশেষ রাত’ উদযাপন করেছেন সিআর সেভেন।

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আল নাসের। প্রথমার্ধে ২৬ মিনিটের মধ্যেই গোল তিনটি করেন পর্তুগিজ মহাতারকা।

সর্বশেষ তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। হ্যাটট্রিকের দিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন আগেই। রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ৬২টি অন্যদিকে মেসির ৫৬টি।

জয়ের পর দারুণ উচ্ছ্বসিত রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সতীর্থদের কৃতিত্ব দেন। ৩৮ বর্ষী রোনালদো লেখেন, ‘বিশেষ রাত। দারুণ করেছো সবাই।’

সৌদি প্রো লিগে পাঁচ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৮টি। মাসের শুরুতে আল-ওয়েহদার বিপক্ষে ৪-০ গোলের মধ্যে সবকটিই করেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ মহাতারকা। পরের ম্যাচে আল তাওনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচেও রোনালদোর অবদান ছিল দুই গোলে।

১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসের। সমসংখ্যক ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল ইতিহাদ। শুক্রবার পরের ম্যাচে আল বাতিনের বিপক্ষে মাঠে নামবে আল নাসের।

বিষয়:আল-নাসের মেসি রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…