চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল নাসেরের জয়ের দিনে নতুন মাইলফলকে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদকে গোল বন্যায় ভাসিয়ে দারুণ জয় পেয়েছে আল নাসের। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর আরও তিন গোল করে সিআর সেভেনবাহিনী। দারুণ এই জয়ের ম্যাচের মধ্য দিয়ে রোনালদো ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। পেশাদার ফুটবলে ১২০০তম ম্যাচ খেলেছেন ৩৮ বর্ষী মহাতারকা।

লিগ ম্যাচে শুক্রবার রাতে আল রিয়াদের রিয়াদের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে আল নাসের। নিজের এক গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে রোনালদো গোল করিয়েছেন আরও একটি। এছাড়া ব্রাজিলীয় সতীর্থ টালিসকার জোড়া গোলের সঙ্গে ওটাভিও করেন আরও এক গোল। প্রতিপক্ষ দলের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রে গ্রে।

ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রাখা আল নাসের ২২টি শট নিয়ে ৮টিই রাখে লক্ষ্যে। অন্যদিকে আল রিয়াদ পুরো ম্যাচে কেবল একটি শটই নিতে পারে। ম্যাচের ৩১ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন রোনালদো। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান সিআর সেভেন।

Banglabid

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে আল নাসের। এ গোলেও ছিল রোনালদো নৈপুণ্যতা। ডি-বক্সে ঢুকে বামে সতীর্থের উদ্দেশে আলতো ক্রস নেন পর্তুগিজ তারকা। এগিয়ে এসে দারুণ হেডে সেটি জালে জড়ান ওটাভিও। বিরতির পরের সময়টা অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টালিসকার। এ অর্ধে রোনালদো দুবার জাল মিস করলেও জোড়া গোল আসে টালিসকার পা থেকে।

ম্যাচশেষে সামাজিক মাধ্যমে রোনালদো লেখেন, ‘আরও তিন পয়েন্ট। সকল সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে আমার ১২০০তম ম্যাচে পৌঁছাতে সাহায্য করেছে। কী দারুণ যাত্রা! কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি।’

এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকল আল নাসের। ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৪।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল রিয়াদআল-নাসেররোনালদোসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাকবে না কেউ পুষ্টিহীন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে স্কুলে থাকবে মিড ডে মিল

পরবর্তী

কৃষকের মাঠেও এখন আবাদ হচ্ছে চুইঝাল

পরবর্তী
চুইঝাল গাছের ক্ষেতে কৃষকের কাজ, বাংলাদেশে কৃষি উন্নয়নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের মাঠেও এখন আবাদ হচ্ছে চুইঝাল

মাদারীপুরে নদী দখলকারীরা অবৈধ স্থাপনা নির্মাণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে বেপরোয়া নদী দখলকারীরা

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT