ফুটবল

চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের বার্তা দিলেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন, ফুটবল মাঠে উল্লাসের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে দারুণ পারফরম্যান্স করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাটকীয়তায় মোড়ানো ম্যাচে দুই গোল করে আল নাসেরকে চ্যাম্পিয়ন করেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে রোনালদো লিখেছেন, ‘প্রথমবার দলকে শিরোপা জেতাতে পেরে দারুণ গর্ববোধ করছি। এত বড় অর্জনে ক্লাব এবং এর সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ।’

‘সবসময় আমার পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধুদেরও ধন্যবাদ। আমাদের সমর্থকরা দারুণ সমর্থন দিয়েছে। ভালোবাসা আল নাসের।’ এভাবেই পরিবার, ক্লাব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পর্তুগীজ মহাতারকা।

ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন হয়ে ট্রফি হাতে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার রাতে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনালের মহারণে নেমেছিল আল নাসের ও আল হিলাল। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। তার আগে আল নাসেরের প্রথম গোলটি করে সমতা ফিরিয়েছিলেন।

বিষয়:আল হিলাল আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…