চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলারের অসুস্থতায় রোমা-উদিনেস ম্যাচ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের সময়কাল তখন ৭২ মিনিটে গড়িয়েছিল। আকস্মিকভাবেই খেলা চলাকালীন মাঠে পড়ে যান রোমার ডিফেন্ডার ইভান এনডিকা। অসুস্থতা গুরুতর হওয়ায় লম্বা সময় ধরে খেলা বন্ধ থাকে। ২৪ বর্ষী ফুটবলার মাঠে ১৮ মিনিট পড়ে থাকার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয়। এরপর সিরি আ’র ম্যাচটি স্থগিতের ঘোষণা আসে।

আইভোরি কোস্টের ফুটবলারের অসুস্থতায় খেলা বন্ধের আগে স্কোরলাইন ছিল ১-১। উনিনেসের মাঠ ব্লুনার্জি স্টেডিয়ামে রোববার খেলাটি চলছিল।

মেডিকেল স্টাফরা যখন মাঠে ছুটে যাচ্ছিলেন, এনডিকার তখন জ্ঞান ছিল। এ সময় তিনি বারবার ডান হাত দিতে বুক ঘষছিলেন। দীর্ঘ বিলম্বের পর ম্যাচ স্থগিত করা হয় এবং খেলোয়াড়রা মাঠ ছেড়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ রোমা জানায়, ‘ইভান এনডিকার জন্য মাঠের মেডিকেল ইমার্জেন্সির পরে উদিনিস এবং রোমার ম্যাচটি স্থগিত করা হয়েছে। খেলোয়াড়ের জ্ঞান রয়েছে এবং আরও পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। স্কোয়াডের সকলে হাসপাতালে এনডিকার সাথে দেখা করতে গিয়েছিল। ইভান ভালো অনুভব করছে এবং তার অবস্থা ভালো মনে হচ্ছে।’

ইতালির গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালে এনডিকার শারীরিক পরীক্ষা শেষে তার হৃদরোগ আক্রান্তের বিষয়টি নাকচ করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণের জন্য তিনি হাসপাতালে রাত কাটাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদিনেসএনডিকারোমালিড স্পোর্টসসিরি আস্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT