চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের স্বত্ব বেসরকারি খাতে বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ক্ষমা চেয়েছেন এমন কিছু করতে চাওয়ায়। তবুও তার উপর ক্রমশ চাপ বাড়িয়ে চলেছে উয়েফা। বিশ্বকাপ বয়কটের হুমকি জারি রেখেছে। এবার ইউরোপীয় ফুটবল লিগগুলোও ফিফা সভাপতির উপর চাপ বাড়াচ্ছে। মূলত লিগগুলোর কথা, একতরফাভাবে ফিফার যেকোনো সিদ্ধান্ত বিঘ্ন সৃষ্টি করে লিগের কার্যক্রমে।

ইনফান্তিনো মরক্কোর রাবাতে ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই খবর প্রকাশিত হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি আ’র মতো শীর্ষ ইউরোপীয় লিগগুলো ফিফার বিশ্বকাপ স্বত্ব বিক্রির প্রস্তাবকে বিপজ্জনক বলেছে। সংস্থাগুলো বলছে, এটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কার্যপদ্ধতি সম্পর্কে গভীরতর উদ্বেগের ইঙ্গিত দিয়েছে। ফিফার শাসনব্যবস্থা, অভ্যন্তরীণ সংস্কৃতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্নও তুলেছে তারা।

বিবৃতিতে ইউরোপীয় লিগগুলো বিশ্বকাপকে ৬৪ দলে সম্প্রসারিত করার সম্ভাবনার তীব্র সমালোচনা করেছে। বলেছে, ‘ফিফাকে একতরফাভাবে বিঘ্ন সৃষ্টিকারী সিদ্ধান্ত নেয়া চালিয়ে যেতে দেয়া উচিত নয়। ফিফার এমন প্রশাসনিক সংস্কার প্রয়োজন, যা নিশ্চিত করবে যে আমাদের খেলার ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্তগুলোতে সংশ্লিষ্ট সকল অংশীজনের আনুষ্ঠানিক ভূমিকা থাকবে। সংস্কার না হওয়া পর্যন্ত ফিফা প্রতিযোগিতার সম্প্রসারণ বা নতুন কিছু সৃষ্টি প্রত্যাখ্যান করা হবে।’

এরমাঝেই ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন, ইনফান্তিনো সভাপতিত্বের জন্য সমর্থন চাইতে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রস্তাব মরক্কোকে দিয়েছেন। ২০৩০ আসরের প্রধান সহ-আয়োজক স্পেন, পর্তুগাল এবং মরক্কো। মরক্কো কাসাব্লাঙ্কার কাছে পরিকল্পিত ১,১৫,০০০ আসন বিশিষ্ট কিং হাসান-২ স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করার আশা করছে। যেখানে স্পেনের অন্তত দুটি দাবিদার রয়েছে, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং বার্সেলোনার ন্যু ক্যাম্প।

যদিও ফিফা অস্বীকার করে বলেছে, ‘ফিফা সভাপতি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের বিষয়ে কোন প্রতিশ্রুতি দিয়েছেন এই দাবি অপতথ্য ও বিভ্রান্তিকর। ফিফা যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

ঘটনার সূত্রপাত ফিফা সভাপতির পরিকল্পনা প্রকাশ হয়ে পড়ার পর। প্রতিবেদনে আসে, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন প্রতিষ্ঠানে বহিরাগত বা তৃতীয় পক্ষের শেয়ার কেনার সুযোগ থাকবে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফিফার সঙ্গে উয়েফা ও কনক্যাকাফের দূরত্ব তৈরি হয়। উয়েফা জানায় পরিকল্পনাটি বাস্তবায়ন হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে ইউরোপের দেশগুলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাজিয়ান্নি ইনফান্তিনোপ্রিমিয়ার লিগফিফালা লিগালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT