চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোল টেবিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৩
স্বাস্থ্য
A A

কান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোল টেবিল অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যান্সার প্রতিরোধে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধিসহ সচেতনতামূলক আলোচনা হয়েছে।

মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন নিউজ নেক্সট বিডি.কম।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় আয়োজিত গোল টেবিল আলোচনা সভায় ক্যান্সার প্রতিরোধে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি, ক্যাম্পেইন, ক্যান্সার নিয়ে ভুল ও ভ্রান্ত মতামত, চিকিৎসা বিজ্ঞান ও গণমাধ্যম এর সমন্বয়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে এক সাথে কাজ করা, ডাক্তারদের ভুল মন্তব্য থেকে দূরে থাকা, ক্যান্সার বিষয়ে অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও নিউজ নেক্সট বিডি.কম এর সম্পাদক নজরুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেন উজ্জল। অনুষ্ঠানের উপস্থাপনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক তৌফিক মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম, প্রফেসর ডা. কাজী মঞ্জুর কাদের, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন, সাংবাদিক নেতা আজমল হেলাল।

ডা. লুবনা মরিয়ম বলেন, সচেতনতা পারে ৭০ ভাগ ক্যান্সারের ঝুঁকি কমাতে। এছাড়া সাংবাদিক আজমল হেলাল উল্লেখ করেন, অতীতের ন্যায় ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরাবরে ন্যায় গণমাধ্যম মূখ্য ভূমিকা পালন করবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম হাসিব তার বক্তব্যে বলেন, ব্যক্তি সচেতনতা ও সমাজ সচেতনতা ক্যান্সার সম্পর্কে সঠিক বিষয়ে জানা সকলের একান্ত কর্তব্য তৃণমূল পর্যায়ে ক্যান্সার সম্পর্কে ভুল ধারণা যাতে না ছড়ায় সেক্ষেত্রে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন।

Reneta

প্রফেসর ডাক্তার গোলাম মোস্তফা গণমাধ্যমকে এগিয়ে এসে ক্যান্সার প্রতিরোধে একটি সামগ্রিক আন্দোলন তৈরি করার প্রস্তাব দেন।

প্রফেসর ডাক্তার হাবিবুল্লাহ রাসকিন গুরুত্ব দেন চিকিৎসা বিটে কাজ করা সাংবাদিকদের সাথে সেবা খাতের সকলের সাথে একটি অবাধ তথ্য যোগাযোগ স্থাপনের। রোগ প্রতিরোধ, সূচনায় রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ বহুলাংশে কমানো সম্ভব। আমাদের অধিকাংশ মানুষের ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা নেই।

তাছাড়া সারাদেশে বিপুলসংখ্যক রোগীর সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে হবে ।

সবশেষে নিউজ ডেক্সটে বিডি.কম এর সম্পাদক নজরুল ইসলাম মিঠু দেশ ও মানুষের স্বার্থে বরাবরের ন্যায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তৃণমূল পর্যায়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে নিউজ নেক্সট পরিবার বরাবরের ন্যায় কাজ করবে। সবশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT