চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে গেল প্রভাস-দীপিকার সিনেমার নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্রভাসের আগামী ছবি ‘প্রজেক্ট কে’ নিয়ে দর্শকদের মনে কৌতুহলের পারদ এখন তুঙ্গে। তারই মাঝে পাল্টে গেল আসন্ন এই সিনেমার নাম! নাগ অশ্বিন পরিচালিত এই ছবির নতুন নামকরণ করে রাখা হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

বৃহস্পতিবার (২০ জুলাই)  সান দিয়েগোর ‘কমিক কন’ অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম ঝলক। যেখানে মার্ভেল মুভির মতোই অ্যাকশন ড্রামার অশুভ শক্তির সঙ্গে লড়বে প্রভাস। সেই সঙ্গে এই ছবি এক টাইম ট্রাভেলের গল্প বলবে। ছবিতে সুপারহিরো কল্কির গল্প বলা হবে, যে চরিত্রে অভিনয় করছেন প্রভাস। একই সঙ্গে টিজারে দীপিকা পাডুকোনকেও দেখা গেছে একটু অন্য স্টাইলে।

সান দিয়েগো কমিক কন ২০২৩-এ ‘প্রজেক্ট কে’ খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি ইতোমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ‘দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়া’স মিথো-সাই-ফাই এপিক’ হিসেবে এটিকে শিরোনাম দেওয়া হয়েছিল।

হিন্দুদের বিশ্বাস অনুসারে, ‘কল্কি’কে ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার বলে মনে করা হয়। যখন কলিযুগ শেষ হবে, ধর্ম ভুগবে এবং অশুভ শক্তির আধিপত্য শুরু হবে, তখন ‘কল্কি’ আসবে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে নতুন যুগের সূচনা করবে।

টিজারের প্রথম ঝলকের এক জায়গায় দেখা গিয়েছে মুখোশধারী এক বৃদ্ধকে। চোখ দেখে মনে হচ্ছে তিনি অমিতাভ বচ্চন। একই সঙ্গে ছবিতে কমল হাসানের নেতিবাচক চরিত্রের কথাও বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ছবি মুক্তি পাবে এই ছবিটি, যদিও এর তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি টিজারে।

নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে। যেখানে প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এছাড়াও খলনায়কের চরিত্রে দেখা মিলবে কমল হাসানের। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনপ্রজেক্ট কেপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT