ক্রিকেট

তৃতীয় স্পিনার নিয়ে ইংল্যান্ডকে ধোয়াশায় রাখতে চায় ভারত

ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করছেন, ইংল্যান্ডের ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করছেন, ইংল্যান্ডের ফিল্ডার প্রস্তুত, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে সকালে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নিশ্চিতভাবে দুই স্পিনার খেলছে কালকের ম্যাচে। তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদব নাকি অক্ষর প্যাটেলকে খেলানো হবে, সে বিষয়টিতে ইংল্যান্ডকে ধোয়াশার মধ্যে রাখতে চায় ভারত, জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘কুলদীপ বোলিংয়ে কিছু সময় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। দেখবেন কত ভালো বোলিং সে করছে। বিশেষত উইকেটে বাউন্স থাকুক বা না থাকুক, সে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাছাড়া এসব উইকেটে তার বোলিংয়ে দারুণ বৈচিত্র্য রয়েছে। এখন সে আরও পরিণত বোলার।’

অক্ষরের অলরাউন্ডিং ক্ষমতা নিয়ে রোহিত বলেছেন, ‘অক্ষর তার অলরাউন্ডিং ক্ষমতা আমাদের ব্যাটিংয়ে কিছুটা ভরসা দেবে। টেস্ট ক্রিকেটের এধরনের উইকেটে সে যে ধারাবাহিকতা দেখিয়েছে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা কিছুটা দ্বিধায় রয়েছি তৃতীয় স্পিনার হিসেবে কে আসছে। সিদ্ধান্ত নেয়াটা আমাদের কাছে কিছুটা চ্যালেঞ্জের। তবে সেটা আমাদের জন্য আশীর্বাদও বটে।’

এরআগে প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, উইকেটে কিছুটা টার্ন থাকবে। ফলে বোলিংয়ে তিন স্পিনারের কথা ভাবছেন। সিরিজের প্রথম ম্যাচ হবে হায়দরাবাদে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বিষয়:অক্ষর ইংল্যান্ড ভারত যাদব রাহুল রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…