আন্তর্জাতিক

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৭

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৭

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। পথে কোটা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

আহতদের উদ্ধার করে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা কালেক্টর পীযূষ সামারিয়া ও পুলিশের আইজি হরেন্দ্র মাহাওয়ার এমবিএস হাসপাতালে পৌঁছান।

এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী।

বিষয়:এমবিএস হাসপাতাল দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা বাস দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…