চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কোহলির চেয়েও দক্ষ রাহুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কদিন আগে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন বলেছিলেন, বিশ্বকাপে ভারতের হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ভালো করবেন। যুক্তিও দেখিয়েছিলেন। কথাটির পক্ষে শতভাগ মত দিয়েছেন গৌতম গম্ভীর। সাবেক ওপেনার মনে করেন, ক্রিকেটীয় দক্ষতায় রোহিত-কোহলির চেয়েও দক্ষ রাহুল।

৩০ বছর বয়সী রাহুল ইতিমধ্যেই জাত চিনিয়েছেন। ঘরোয়া থেকে আইপিএল হয়ে আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন ছাপ। সব ফরম্যাটের ভারত দলের অন্যতম সদস্য এখন। এমন একজনের ওপেনিংয়ে জায়গা নিয়ে চলছে কথা। বিশেষ করে, এমন আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন কোহলি।

সদ্যগত এশিয়া কাপে হাসেনি রাহুলের ব্যাট। আফগানিস্তান বাদে গ্রুপপর্ব ও সুপার ফোরের সব ম্যাচে নামের সুবিচার করতে পারেননি। রোহিতের অনুপস্থিতে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করে ঝামেলাটা বাধিয়েছেন কোহলি। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে সেদিন তিনি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি শতক। এরপর থেকেই আলোচনায় ওপেনিং, ভক্ত-সমর্থক হয়ে নির্বাচকদের একাংশের চাওয়া ব্যাটিংয়ে উদ্বোধন করুন কোহলি।

Banglabid

ব্যাটিং অর্ডারে সাধারণত তিনে নামা কোহলি ওপেনিংয়ে আসলে জায়গা ছেড়ে দিতে হবে রাহুলকে। অথবা খেলতে হবে তিন নম্বর বা ভিন্ন পজিশনে। সেটা করলে ভারতের টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় ভুলটা করবে বলেই মত গম্ভীরের। ওপেনিংয়ে রাহুলকে নিয়েই বাজি ধরছেন তিনি। হেইডেনের মতো তারও মত, তিন নম্বরেই নামুক কোহলি।

গম্ভীর কিছুটা আক্ষেপের সুরে বলেছেন, কোহলি যখন সেঞ্চুরি পেলো তখন সবাই রোহিত-রাহুলকে ভুলে গেল। হঠাৎ করে ওপেনিংয়ে নেমে সাফল্য পাওয়া কোহলিকে নিয়ে মেতে উঠল। বিষয়টি ভালো মনে হয়নি তার। শঙ্কা, রাহুলের মতো এক সেরা খেলোয়াড়ের উপর বাজে ইমপ্যাক্ট পড়ারও।

‘যখন কোহলির ওপেনিংয়ে নামার আলোচনাটা চালাবেন, ভাবুন রাহুলের কি হবে! নিজেদের সেরা খেলোয়াড়কে কেউ চাপে ফেলতে চাইবে না, রাহুলের মতো কাউকে তো অবশ্যই না। যে সম্ভবত কোহলি বা রোহিতের চেয়েও বেশি দক্ষ। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে আমরা সেটি দেখেছিও।’

Reneta

টি-টুয়েন্টিতে ভারতের হয়ে উদ্বোধনে এপর্যন্ত সেরা জুটি রোহিত-রাহুল। দুজনে মিলে শেষ ৩০ ইনিংসে তুলেছেন ১,৬২৮ রান। ১৪ বার গড়েছেন পঞ্চাশোর্ধ জুটি। অনেক জয়ের ভিত গড়েছেন। বিশ্বকাপে রোহিতের সঙ্গে উদ্বোধনে রাহুলের আসার পাল্লাটাই তাই ভারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গম্ভীরটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ভারতরাহুলরোহিতলিড স্পোর্টসহেইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT