চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-কার্তিকের ব্যাটে সহজে জিতল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিনিদাদের টারউবায় কিংবদন্তি ব্রায়ান লারার নামে নির্মিত স্টেডিয়ামে প্রথমবার আয়োজিত হল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বিশেষ এই উপলক্ষকে অবশ্য মোটেও রাঙাতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে ৬৮ রানের বড় হার তারা মাঠ ছাড়ল।

শুক্রবার হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৬ উইকেটে ১৯০ রানের বড় স্কোর পায়। জবাবে ক্যারিবীয়রা ৮ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকা টিম ইন্ডিয়া ওপেনিং জুটিতে দ্রুত ৪৪ রান তুলে নেয়। ১৬ বলে ৩ চারে ২৪ রান করা সূর্যকুমার যাদব আউট হলে জুটি ভাঙে। রানের খাতা না খুলেই তিনে নামা শ্রেয়াস আয়ার শর্ট থার্ড ম্যানে আকিল হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন।

Banglabid

১৪ রান করে উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট যখন কিমো পলের শিকার হন, তখন ভারতের স্কোর ১০ ওভারে দাঁড়ায় ৩ উইকেটে ৮৮ রান। সুবিধা করতে পারেননি হার্দিক পান্ডিয়া। কেবল এক রান করেই তাকে ক্রিজ ছাড়তে হয়। তখন ভারতের স্কোর ছিল ১১.৫ ওভারে ৪ উইকেটে ১০২ রান।

অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ওপেনিংয়ে নেমে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করেন, তুলে নেন ফিফটি। ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন। জেসন হোল্ডারের স্লোয়ার বলে মারতে গিয়ে লং অফে শিমরন হেটমায়ারের তালুবন্দি হয়ে ড্রেসিং রুমে ফেরেন।

১৬তম ওভারের শেষ বলে ১৬ রান করা রবীন্দ্র জাদেজা যখন আউট হন, তখন সফরকারীদের স্কোর ৬ উইকেটে ১৩৮ রান। শেষ ৪ ওভারে দীনেশ কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে ৫২ রান তোলে ভারত।

Reneta

ম্যাচ সেরা কার্তিক ১৯ বলে ৪ ছয় ও ২ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। রবিচন্দ্রন অশ্বিন ১৩ রান করে কার্তিকের সঙ্গে ৫২ রানের অবিছিন্ন জুটি গড়েন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ২ উইকেট পেলেও ছিলেন অতি খরুচে। ৪ ওভারে দেন ৪৬ রান।

স্বাগতিক বলের ব্যাটাররা কেউই দলের হয়ে জ্বলে উঠতে পারেননি। নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। গড়তে পারেনি বড় জুটি, হতে ব্যর্থ মারমুখী। শামারাহ ব্রুকসের ২০ রানেই দলের হয়ে কোনো ব্যাটারের সর্বাধিক রান। কিমো পল অপরাজিত ১০ ও অধিনায়ক নিকোলাস ১৮ রান করেন। কাইল মায়ার্স ১৫ এবং রোভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার ১৪ রান করেন।

ভারতের স্পিন দাপটেই কোণঠাঁসা ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ৪ ওভারে অশ্বিন ২২ ও রবি বিষ্ণোই ২৬ রান খরচায় নেন দুই উইকেট। এক উইকেট পান জাদেজা। এছাড়া পেসার আরশদীপ সিং দুটি ও ভুবনেশ্বর কুমার পান একটি উইকেট।

অন্যদিকে, টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেদের দলীয় সর্বাধিক রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করা কিউইরা করে ৫ উইকেটে ২৫৪ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি অষ্টম সর্বাধিক দলীয় স্কোর।

মার্ক চ্যাপম্যান ৪৪ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৮৩ রান করেন। ২৫ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন মাইকেল ব্রেসওয়েল। মূলত এই দুই ব্যাটারের ফিফটিতে বড় স্কোর পায় সফরকারীরা। এছাড়া, ড্যারিল মিচেল ১৯ বলে ৩ ছক্কায় ৩১ ও জেমি নিশাম ১২ বলে এক চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন।

জবাবে স্কটল্যান্ড ৯ উইকেটে ১৫২ রানের বেশি তুলতে পারেনি। যার ফলে স্বাগতিকদের ১০২ রানের বিশাল পরাজয় বরণ করে। একইসঙ্গে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকার্তিকটিম ইন্ডিয়াভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি

পরবর্তী

শ্রীলঙ্কায় নতুন করে অর্থায়ন করবে না বিশ্বব্যাংক

পরবর্তী
শ্রীলঙ্কায় জনসমাবেশ ও প্রতিবাদকারীদের ছবি, জরুরি অবস্থা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় নতুন করে অর্থায়ন করবে না বিশ্বব্যাংক

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে গ্রেনেড বিস্ফোরণে আহত ৪. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে গ্রেনেড বিস্ফোরণ, আহত ৪

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT