চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখন অবসর নেবেন, জানালেন রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আলোচনা ছিল তারকা ওপেনার বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন। সেটি হয়নি, বরং আসছে জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত। পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে দলকে শিরোপা জিতিয়ে ক্রিকেটকে বিদায় জানাবেন, দিয়েছেন এমন ইঙ্গিত।

আইপিএল কেন্দ্রিক এক অনুষ্ঠানে অবসর সম্পর্কে রোহিত বলেছেন, এখনও খেলার অনুপ্রেরণা পান। বলেছেন, ‘সত্যি কথা বলতে অবসর সম্পর্কে এখনও কিছু ভাবিনি। কিন্তু, আমি জানি না জীবন আমাকে কোথায় নিয়ে যাবে।’

‘এ সময়ে এখনও ভালো খেলছি, সুতরাং চিন্তা করছি আরও কিছু বছর খেলা চালিয়ে যাব, তারপর আর জানি না। সত্যিই বিশ্বকাপ জিততে চাই এবং ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই, আশা করছি ভারত সেটা করতে পারবে।’

২০২৩ বিশ্বকাপে হার নিয়ে ৩৬ বর্ষী রোহিত বলেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে প্রকৃত বিশ্বকাপ। আমরা বিশ্বকাপ দেখতে দেখতে বড় হয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হয়েছে ঘরের মাঠের দর্শকের সামনে। ফাইনালের আগপর্যন্ত আমরা বেশ ভালো খেলেছি। যখন সেমিফাইনাল জিতলাম, আমার মনে হচ্ছিল আমরা সঠিক পথেই আছি।’

‘কোন বিষয়টির জন্য আমরা বিশ্বকাপ হারাতে পারি? এমন একটা কথাও মাথায় আসেনি। কারণ ভেবেছিলাম আমরা সঠিক পথে আছি, ভালো ক্রিকেট খেলছি। আত্মবিশ্বাস ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়ানডে বিশ্বকাপ ২০২৩টি-টুয়েন্টি বিশ্বকাপটেস্ট চ্যাম্পিয়নশিপভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT