চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্বের শততম ম্যাচে ১৮ হাজারি ক্লাবে রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে দুটি মাইলফলকে নাম লিখিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে নেমে শততম ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন ৩৬ বর্ষী রোহিত। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার এবং সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে গেছেন।

রোববার টসে হেরে আগে ব্যাটে নেমে সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটাররা, স্রোতের বিপরীতে ৮৭ রানের ইনিংস খেলে ফিরেছেন রোহিত। যার মধ্য দিয়ে সব সংস্করণ মিলিয়ে ১৮ হাজার আন্তর্জাতিক রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন তারকা ওপেনার।

১৮ হাজারি এলিট ক্লাবে ভারতীয় হিসেবে রোহিতের অবস্থান পঞ্চম। তার আগে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি এই মাইলফলকে পৌঁছেছেন।

Banglabid

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজারি ক্লাবে নাম লেখানো ২০তম খেলোয়াড় রোহিত। টেস্টে রোহিতের রান ৩,৬৭৭। সবচেয়ে বেশি ১০,৪২৩ রান ওয়ানডেতে এবং টি-টুয়েন্টিতে তিনি করেছেন ৩,৮৫৩ রান।

ভারতের হয়ে শততম ম্যাচে নেতৃত্ব দেয়া সপ্তম খেলোয়াড় হলেন রোহিত। ছাড়িয়ে গেছেন শচীন (৯৮) ও গাভাস্কারকে (৮৪)। এ ক্লাবে তার উপরে আছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলি।

ভারতকে সবচেয়ে বেশি ৩৩২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ২২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আজহারউদ্দিন। ভারত কোহলির অধীনে খেলেছে ২১৩ ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজহারউদ্দিনইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকপিলকোহলিগাভাস্কারধোনিভারতরাহুলরোহিতলিড স্পোর্টসশচীনসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT