রোহিতের পোস্ট: ‘আমরা এখন ৪’

একজন নারী দর্শক খেলোয়াড়ের সাথে কোলাকুলি করছে, দর্শকদের মধ্যে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগে থেকেই কানাঘুষা চলছিল দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। এবার বাবা হওয়ার খবরটি রোহিত নিজেই জানালেন। শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী রীতিকা সাজদে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শুক্রবার রাতে রোহিত ও তার স্ত্রী রীতিকার কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। শনিবার দুপুরে ইনস্টাগ্রামে চার জনের একটি এনিমেটেড ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে লেখা ‘পরিবার, আমরা এখন ৪ জন।’
এর আগে ২০১৮ সালে কন্যা সন্তানের জন্ম দেন রোহিত-রীতিকা। সেই সময় রোহিত সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনাটি জানিয়েছিলেন।
এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত। ধারণা করা হচ্ছিল পার্থে প্রথম টেস্টে তিনি খেলবেন না, তবে এখন আলোচনায় আছে দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।






