চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত জানালেন, যে মনোভাবে পাকিস্তানকে হারিয়েছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লসিত, মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে ব্যাটে নেমে কেবল ১১৯ রানে অলআউট হয় ভারত। ছোট রানের লক্ষ্যের পেছনে ছুটেও জাসপ্রীত বুমরাহ-হার্দিক পান্ডিয়াদের বোলিং তাণ্ডবে জয়ের পথ খুঁজে পায়নি বাবর আজমের দল। কম রানের লক্ষ্য দিয়ে রেকর্ড জয়ে ভারতের মূলমন্ত্র ছিল হার মানবো না মনোভাব, বলছেন অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ শেষে ৩৭ বর্ষী রোহিত বলেছেন, ‘হার মানবো না, এমন মনোভাব দলের মধ্যে আছে। মাত্র ১১৯ রানের পুঁজি। আমরা শুরুতেই ধাক্কা দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে ম্যাচ অর্ধেক হওয়ার পর আমরা বিশ্বাস করলাম, আমাদের ক্ষেত্রে যেটা ঘটেছে, সেটা তাদের বেলাতেও ঘটতে পারে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয় পাওয়া রেকর্ডে এতদিন শীর্ষে ছিল শ্রীলঙ্কার নাম। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার দেয়া ১১৯ রান তাড়া করে জিততে পারেনি নিউজিল্যান্ড। সেই রেকর্ডের পাশে নাম লেখাল ভারত-পাকিস্তান ম্যাচ। অল্পরান করে ভারত জয় পেলেও রোহিত শর্মা অকপটে স্বীকার করছেন ব্যাটিং ভালো হয়নি তাদেরও।

Banglabid

‘আমাদের ব্যাটিং যথেষ্ট ভালো হয়নি। প্রথম ১০ ওভার শেষে আমরা ভালো একটা অবস্থানে ছিলাম। ৪ উইকেটে ৮৯ রান। চাইবেন, ওই সময় খেলোয়াড়রা ভালো একটা জুটি গড়ুক। কিন্তু আমরা সেখানে ভালো জুটি করতে পারিনি।’

‘আমরা ১৫-২০ রান কম করেছিলাম, কিন্তু এই উইকেটে প্রতিটি রান গুরুত্বপূর্ণ। আমাদের চোখ ছিল ১৪০ রানের দিকে। কিন্তু বোলাররা কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছে।’

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রতিপক্ষ বোলারদের দাপুটে প্রদর্শনীতে ১ ওভার বাকি থাকতে ১১৯ রানে থামে ভারত। রানতাড়ায় পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১১৩ রানে থামে পাকিস্তান। শুরুটা ভালো করলেও ভারতের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মহারণ জিত নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪পান্ডিয়াবাবরভারত২৪যুক্তরাষ্ট্ররোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT