চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তিতে ধীর গতি: গোলটেবিল বৈঠকে বক্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

বাংলাদেশে ব্যাপকভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশের পাঁচ বছর হয়ে গেলেও তাদের ন্যায়বিচার প্রাপ্তিতে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে, গত মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।

একশনএইড বাংলাদেশ, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর যৌথ উদ্যোগে ‘রোহিঙ্গা অনুপ্রবেশ: আশায় অনিশ্চয়তা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে, কূটনীতিক, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা, একাডেমিয়া, থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া এবং গবেষকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

“গত কয়েক বছর ধরে আইসিজে এবং আইসিসির কিছু বড় সিদ্ধান্ত সত্ত্বেও পাঁচ বছর পরে তাদের ন্যায়বিচার এবং জবাবদিহিতার ক্ষেত্রে সামান্যই অগ্রগতি হয়েছে”, গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্য রাখার সময় একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি এর চেয়ারপারসন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনজুর হাসান ওবিই। জাতিসংঘের সংস্থা এবং আসিয়ানের ভূমিকা আরও শক্তিশালী হতে পারত বলে যোগ করেন তিনি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং বর্তমান পরিস্থিতি মিয়ানমারের সেনাবাহিনীর দায়মুক্তি আরো বাড়িয়ে দিয়েছে বলে তিনি আরও যুক্ত করেন।

একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন ও পুনরেকত্রীকরণের জন্য জাতীয় ও বৈশ্বিক নেতৃত্বের কোনো সক্রিয় ও শক্তিশালী পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই মিয়ানমারে রোহিঙ্গাদের পুনরেকত্রীকরণ এখন সুদূর পরাহত বিষয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান প্রয়োজনে সহায়তা করার জন্য আমরা সবাই ক্যাম্পে কাজ করছি, কিন্তু তাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করা থেকে মনোযোগ সরানো যাবে না। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে কেউ শরণার্থী হতে চায় না।”

গোলটেবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর ডিরেক্টর ড. ইমতিয়াজ আহমেদ তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, “রোহিঙ্গা অনুপ্রবেশের ৫ বছর হয়ে যাওয়া এবং ভাগ্যের কোন ইতিবাচক পরিবর্তন না হবার ফলে তারা অধৈর্য হয়ে পড়েছেন। কিন্তু শরণার্থীদের ক্ষেত্রে দুই থেকে তিন প্রজন্ম ধরে আটকে থাকার নজীর রয়েছে অনেক।” এই সংকট সমাধানে তিনি রোহিঙ্গা কেন্দ্রিক কণ্ঠস্বর শোনারও আহ্বান জানান এবং সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকট সম্পর্কিত ইতিবাচক অগ্রগতি, যেমন আইসিজে কর্তৃক ঘোষণার পর রোহিঙ্গাদের নিজস্ব পরিচয়ে স্বীকৃতি দেওয়ার প্রশংসা করেন।

কোনো ইসলামিক রাষ্ট্রকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে এখন পর্যন্ত এগিয়ে আসতে দেখা যায়নি, বলেন গোলটেবিল বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ হুদা বলেন।

Reneta

রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ (আরআইবি) এর নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের মতো নাগরিক নয় এমন যেকোন ব্যক্তির সুরক্ষার অধিকার রয়েছে। এটি বাস্তবতা যে প্রত্যাবাসনে কিছুটা সময় লাগবে। সুতরাং, তারা এখানে থাকাকালীন আমাদের সৃজনশীল সমাধান এবং মিয়ানমার সহ বিভিন্ন দেশের নাগরিক সমাজ ও সংস্থাগুলির মধ্যে যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।

শিক্ষা একটি মৌলিক অধিকার উল্লেখ করে রোহিঙ্গাদের প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন ব্যারিস্টার সারা হোসেন। শিক্ষার অধিকার নিশ্চিত হলে রোহিঙ্গাদের জন্য প্রকৃত অবদান রাখতে পারা সহজ হবে বলেও জানান তিনি। তার সাথে সহমত পোষণ করে সিপিজে এর ডিরেক্টর শাহরিয়ার সাদাত।

বাংলাদেশে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ বলেন, “আমাদের প্রত্যাবাসনের আশা বাঁচিয়ে রাখতে হবে। ক্যাম্পে যেসকল কার্যক্রম চলছে সবই রোহিঙ্গাদের কল্যাণের কথা মাথায় রেখে করা হচ্ছে। তরুণ জনগোষ্ঠী, শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কোনোভাবেই রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক নেতাদের অগ্রাধিকারের এজেন্ডা থেকে সরানো যাবে না ।” তিনি রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের জন্য উপবৃত্তি এবং শিশুদের জন্য মিয়ানমারের পাঠ্যক্রমে শিক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সাম্প্রতিক দুটি বড় চুক্তির কথাও উল্লেখ করেন।

“অনেক শিশু আছে যারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের সেই শিশুদের জন্য সমর্থন অব্যাহত রাখতে হবে এবং মনে রাখতে হবে তারা এখানে স্বেচ্ছায় আসেনি। এই পরিস্থিতি বিবেচনায় রেখে শিশুদের সুরক্ষা আবশ্যক। তাদের প্রত্যাবাসনের জন্য কর্তৃপক্ষকে চাপ দেওয়া চালিয়ে যেতে হবে, যতই সময় লাগুক না কেন”, সেভ দ্য চিলড্রেন-এর কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেতে গিয়ে বলেন।

“রোহিঙ্গাদের প্রত্যাবাসন মানে শুধু তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াই নয়, এটি হতে হবে মর্যাদার সাথে। প্রত্যাবাসন বাস্তবায়িত করার জন্য আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। আমরা এটাকে শূন্য-সমষ্টির খেলা ভাবতে পারি না। তারা এখানে থাকাকালীন সময়ে তাদের শিক্ষা, কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, অন্যথায় এটি ভবিষ্যতে তাদের এবং আমাদের উভয়কেই প্রভাবিত করবে”, বলেন ঢাকা ট্রিবিউন পত্রিকার সম্পাদক জাফর সোবহান।

একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি-এর বোর্ড সদস্য আনোয়ারা আন্না আমান, আইএলও এর স্কিল প্রজেক্ট প্রগ্রেসের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পেড্রো জুনিয়র বেলেন, সুইডেন দূতাবাস-এর হিউমেনিট্যারিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট এর সমন্বয়ক মাটলিডা সেনসন, আইএলও-এর স্কিল অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট- এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, সুইডেন দূতাবাস এর হেড অফ ভিএম তাকিয়াহিনো উতসুমি, অস্ট্রেলিয়ান হাইকমিশন-এর হিউমেনিটারিয়ান প্রোগাম এর প্রতিনিধি সবেত আহমেদ এবং অন্যান্যরা এই গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়- এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর ডিরেক্টর ড. ইমতিয়াজ আহমেদ কর্তৃক রচিত ‘রোহিঙ্গাস ইন মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ’ শিরোনামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT