চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:১৫ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমীন।

নিহত নুর মোহাম্মদ (৩০) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের আবু ছৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।

স্থানীয়দের বরাতে সিরাজ আমীন বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের জনৈক মোজাম্মেল হকের মুদির দোকান থেকে নুর মোহাম্মদ নিজের ঘরে ফিরছিল। পথিমধ্যে তিনি জনৈক তৈয়বের ঘরে সামনে পৌঁছলে অন্ধকারের মধ্যে অজ্ঞাত ৪/৫ জন দূর্বৃত্ত ধারালো দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রাতে তারাবীর নামাজ শেষে স্থানীয়রা পথিমধ্যে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।

নিহতের শরীরে মুখে ও গলায় কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ‘গত বছর রমজান মাসেও একদল দুর্বৃত্ত নুর মোহাম্মদের উপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।’

তারপরও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান, মো. সিরাজ আমীন।

Reneta

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ার আশ্রয় শিবিররোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT