চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৩ পূর্বাহ্ণ ১০, জুন ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের রোহিঙ্গা হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-বি এর সাব-ব্লক-এম/৯ এ ব্লক মাঝিরা রাতের বেলায় ভলান্টিয়ারদের ডিউটি বণ্টনের সময় ২০/২৫ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালায়। হামলায় রোহিঙ্গা মাঝি আজিমউদ্দিন, সাব মাঝি সৈয়দ করিম এবং রহিমুল্লাহ গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিমউদ্দিন মারা যান। ঘটনার পর পরই সন্ত্রাসীরা ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়। নিহত আজিমউদ্দিন ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল ১৬ ব্লকের কামাল উদ্দিনের পুত্র।

Banglabid

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন আরও জানান, গত বছরের অক্টোবর মাসে ক্যাম্প-১৮ তে ৬ মার্ডার ঘটনা ঘটার পর ৮ এপিবিএন এর সকল ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা এবং রোহিঙ্গাদের দিয়ে রাতের বেলায় স্বেচ্ছা পাহারা সিস্টেম চালু করা হয়। যার ফলে দুষ্কৃতীকারীরা পার্শ্ববর্তী পাহাড়সহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে থাকে। এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে তাদের আধিপত্য বিস্তার,আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছা পাহারা ব্যবস্থাকে অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত এই হামলা চালিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনার পর পরই ৮ এপিবিএন এবং ১৪ এপিবিএন এর একাধিক টিম দুর্বৃত্তদের ধরতে ব্লক রেইড দিয়ে অভিযান শুরু করেছে।

উখিয়া থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT