চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্রিচ আমার কাছে বাবার মতো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘তিনি সত্যিই আমাকে সাহায্য করেন। গুণগত মান বিবেচনায় তার সঙ্গে খেলা অনেক সহজ। আমার কাছে তিনি বাবার মতো।’

রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের ভূয়সী প্রশংসা করে তাকে বাবার আসনে বসানোর কথাটি এভাবেই জানিয়েছেন সতীর্থ রদ্রিগো।

৩৬ বর্ষী মদ্রিচের সঙ্গে রদ্রিগোর বয়সের ব্যবধান ১৫ বছর। তবুও লস ব্লাঙ্কোসদের মিডফিল্ড ত্রিশূলের অন্যতম মদ্রিচ কতটা সম্মান করেন, সেটি বোঝাতেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের এমন বয়ান।

Banglabid

মদ্রিচ-রদ্রিগো জুটি গত মৌসুমে ক্লাবের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছিল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে মদ্রিচের পাসে বল নিয়ে নিয়ন্ত্রিত ভলিতে জালে পাঠিয়েছিলেন রদ্রিগো। তার সেই গোলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায় এবং করিম বেনজেমার গোলে রিয়াল সেমির টিকিট কাটে।

রদ্রিগো জানিয়েছেন, তার ক্যারিয়ার গঠনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বড় ভূমিকা রাখছেন, ‘যেখানেই তিনি ছিলেন, সেখানেই সফল হয়েছেন। তিনি যোগদানের দিন থেকে আমাদের সঙ্গে দারুণভাবে কাজ করেছেন।’

‘প্রাক-মৌসুমে তিনি আমাদের যা বলেছিলেন, যে পরামর্শ দিয়েছিলেন, তা আমার মনে আছে। পুরো মৌসুমে দলটি উন্নতি করতে থাকে। আমাদের কিছু কঠিন মুহূর্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই ভালোভাবে আমাদের পক্ষে কাজ করেছে।’

Reneta

আগামী মৌসুমে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন রদ্রিগো, ‘আমি প্রতিদিন আরও গোল করতে চাই। আরও অ্যাসিস্ট করতে চাই এবং আরও খেলতে চাই। বিশ্বাস করি, প্রতি মৌসুমে উন্নতি করছি এবং আরও ভালো খেলছি।’

‘মনে করি প্রথম মৌসুমে ভালো খেলেছিলাম। দ্বিতীয় বছরে গুরুতর চোটের কারণে বেশি খেলতে পারিনি। তৃতীয় মৌসুমে ভালো করেছিলাম। বিশ্বাস করি গত মৌসুমের তুলনায় আরও ভালো করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিমদ্রিচরদ্রিগোরিয়াল মাদ্রিদলস ব্লাঙ্কোসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT