চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি‘অর জিতে যা বললেন রদ্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রদ্রি ব্যালন ডি'অর পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৪ বছর পর স্পেনের খেলোয়াড় হিসেবে ব্যলন ডি’অর জিতলেন রদ্রি। সবশেষ ১৯৬০ সালে লুইস সুয়ারেজ জিতেছিলেন ফ্রাঞ্চ ফুটবল সাময়িকীর দেয়া এই পুরস্কার। সেই সঙ্গে ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবেও গড়েছেন মাইলফলক। অবশ্য ক্রাচে ভর দিয়েই মঞ্চে উঠেছেন সিটি মিডফিল্ডার। বর্ষসেরার খেতাব জিতে আবেগপ্রবণও হয়ে পড়েছেন স্পেন তারকা।

সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৪ অনুষ্ঠানে রদ্রির হাতে ট্রফি তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ। ২০০৬ সালে ফাবিও কানাভারোর পর প্রথম ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সপ্তম খেলোয়াড় হিসেবে এই অর্জন তার।

ট্রফি হাতে নিয়ে স্মরণ করলেন নিজের পরিবার ও প্রেমিকা লরাকে। রদ্রি-লরা জুটির অষ্টম বার্ষিকীতে ব্যালন ডি’অর জয় তার। বলেছেন, ‘আমি, আমার পরিবার ও দেশের জন্য খুব খুব বিশেষ একটি দিন। লরাকে ধন্যবাদ জানাই। আজ আমাদের বার্ষিকী। এই পৃথিবীতে সে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসব্যালন ডি”অররদ্রিলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT