চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনন্ত ভালোবাসা’ থেকে ‘রকস্টার’: সিনেমায় শাকিবের ২৭ বছর!

২৭ বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিলো শাকিবের প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৮, মে ২০২৬
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষ জনপ্রিয়তা ধরে রাখা নায়কদের তালিকায় সবার ওপরে যে নামটি উচ্চারিত হয়, তিনি শাকিব খান। দেখতে দেখতে চলচ্চিত্র ক্যারিয়ারের ২৭ বছর পূর্ণ করলেন এই মেগাস্টার।

১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। আর ঠিক ২৭ বছর পূর্তির দিনেই ঈদুল আজহায় মুক্তি পেল তার নতুন সিনেমা ‘রকস্টার’। যেন ‘অনন্ত ভালোবাসা’ থেকে ‘রকস্টার’- এটাই শাকিব খানের ২৭ বছরের রূপালি সফরের প্রতীক!

শুরুটা ছিল একেবারেই সাধারণ নায়কের মতো। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলে, দর্শকের চাহিদা বুঝে এবং বাণিজ্যিক সিনেমার ভাষা আয়ত্ত করে তিনি হয়ে ওঠেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা। আজ তিনি শুধু একজন অভিনেতা নন, বরং ঢালিউডের সবচেয়ে বড় ব্র্যান্ড।

দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও আলোচিত সিনেমা। অ্যাকশন, রোমান্স, পারিবারিক কিংবা ম্যাস কমার্শিয়াল- সব ধরনের চরিত্রেই নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। একসময় দর্শক তাকে ডাকত ‘কিং খান’ নামে, পরে যুক্ত হয়েছে ‘সুপারস্টার’ ও ‘ঢালিউড সম্রাট’ উপাধিও।

বিশেষ করে ২০০৫ সালের পর দেশের চলচ্চিত্র শিল্প যখন কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন একের পর এক হিট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার কৃতিত্বের বড় অংশই যায় শাকিব খানের ঝুলিতে। প্রযোজক-পরিচালকদের কাছে তিনি হয়ে ওঠেন ভরসার নাম, আর দর্শকদের কাছে ঈদের প্রধান আকর্ষণ।

বর্তমানে তার অভিনীত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩-এ। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সেই তালিকায় নতুন সংযোজন।

Reneta

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাসহ আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। সময়ের সঙ্গে নিজেকে আরও আধুনিক ও আন্তর্জাতিক ধাঁচের কাজের সঙ্গে যুক্ত করছেন তিনি। লুক, ফিটনেস, নির্মাণশৈলী ও গল্প নির্বাচনে পরিবর্তনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও নিজের গ্রহণযোগ্যতা ধরে রেখেছেন।

২৭ বছরের এই দীর্ঘ যাত্রায় অসংখ্য অর্জন, সমালোচনা, সাফল্য আর দর্শকভালোবাসার মধ্য দিয়ে আজও বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। আর ভক্তদের বিশ্বাস, তার গল্প এখনও শেষ হয়নি; বরং প্রতিটি ঈদেই যেন নতুন এক অধ্যায় নিয়ে হাজির হন এই তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত ভালোবাসাতারকারকস্টারলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT