ফুটবল

ব্রাজিলের রবিনহো আটক, খাটতে হবে সাজা

রবিনহো রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা অবস্থায় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল তারকা রবিনহো রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে উদযাপন করছেন, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ব্রাজিলিয়ান সাবেক ফরোয়ার্ড রবিনহোকে। ইতালির আদালতের এ রায় কার্যকরের জন্য ব্রাজিলের সান্তোসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

মিলানের একটি নৈশ ক্লাবে ২০১৩ সালে আলবেনিয়ান এক যুবতীকে রবিনহোসহ ছয়জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সাবেক এ ফুটবলার তখন এসি মিলানের হয়ে খেলছিলেন।

ইতালির সরকার বিচারের জন্য রবিনহোকে পাঠাতে অনুরোধ করলে দেশটি তা প্রত্যাখ্যান করে। বুধবার ব্রাজিলের একটি আদালত এ সিদ্ধান্তে উপনীত হয় যে, রবিনহোকে গৃহবন্দী না করে জেলে খাটতে হবে। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের একজন বিচারক তার আটক স্থগিতের আবেদন নাকচ করে দেন।

ব্রাজিলের আদালতের সিদ্ধান্তে অনেকেই খুশি হয়েছেন। কারণ অধিকাংশের ধারণা ছিল রবিনহো তার খ্যাতি এবং সম্পদের ব্যবহার করে ন্যায্য বিচার এড়াতে সক্ষম হবেন।

ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলা রবিনহো স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ঘটনা ঘটেছিল ‘সম্মতিতে’। সংঘবদ্ধ ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি সেখানে। ৪০ বর্ষী এ তারকা এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটিসহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ক্লাবে খেলেছেন।

বিষয়:ইতালি ব্রাজিল মিলান রবিনহো রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…