মধ্যরাতে শাকিবের পূবাইলের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

হোটেল লবির অভ্যন্তর, বিশাল স্থান, সুন্দর সজ্জা ও আলোকিত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে। এমনটাই জানা গেছে শাকিবের ঘনিষ্ঠসূত্রে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে হানা দেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে জানতে চাইলে রাত ২টা নাগাদ পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হামলার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি।
“এখনও আসল ঘটনা জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি,” বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি ‘জান্নাত’। গত কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে।
জানা যায়, ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাবপত্র রয়েছে।






