অপরাধ

শ্যামলীতে ছিনতাই: মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

শ্যামলীতে ছিনতাইয়ের সময় ধরা পড়া সন্দেহভাজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন সন্দেহভাজন ছিনতাইয়ের জন্য মোটরসাইকেলসহ গ্রেপ্তার, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর শ্যামলীতে দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের জামা-জুতাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ কবির (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরে বাংলা নগর থানা পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার কবির উদ্ধার মোটরসাইকেলটির মালিক। তিনি ছিনতাইয়ের জন্য মোটরসাইকেল ভাড়া দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমা উল হক বলেন, মোটরসাইকেলসহ কবির নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। তার নামে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তিনি ছিনতাইয়ের কাজে মোটরসাইকেল ভাড়া দেন। তবে গ্রেপ্তার কবির এ ছিনতাইয়ে জড়িত কিনা, সেটা নিয়ে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, কবিরকে আজ আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে ছড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এরআগে গত শুক্রবার সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে ঠেক দেয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার শরীরের জামা ও জুতা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

বিষয়:গ্রেপ্তার ১ শেরেবাংলা নগর থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…